Monday, June 8, 2026
HomeScrollবিশ্বকাপ জেতার পর পাকিস্তানকে খোঁচা বরুণের!
Varun Chakaravarthy

বিশ্বকাপ জেতার পর পাকিস্তানকে খোঁচা বরুণের!

ছবিটি প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়

ওয়েব ডেস্ক : টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) জয়ের পর আবারও পাকিস্তানকে (Pakistan) খোঁচা দিলেন ভারতের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। রবিবার আহমেদাবাদে ফাইনালে নিউজিল্যান্ডকে (Newzeland) হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত (India)। সেই জয়ের পর সমাজমাধ্যমে একটি মজার ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায়, বরুণের এক হাতে বিশ্বকাপের ট্রফি। আর অন্য হাত দিয়ে একটি কাপ থেকে চা খাচ্ছেন তিনি। ছবিটি প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

এর আগে ২০২৫ সালের এশিয়া কাপ জয়ের পরও একই ধরনের একটি ছবি পোস্ট করেছিলেন বরুণ (Varun Chakaravarthy)। সেই টুর্নামেন্টে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। তবে সেই সময় ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহসিন নাকভির হাত থেকে ট্রফি নেননি। দল ট্রফি ছাড়াই ফিরে আসে। এরপরের দিন বরুণ চক্রবর্তী একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় তিনি বিছানায় শুয়ে আছেন এবং পাশে একটি চায়ের কাপ রাখা রয়েছে। মজার ছলে সেই কাপকেই তিনি ট্রফির পরিবর্তে দেখিয়েছিলেন।

আরও খবর : ভারতের বিরুদ্ধে হেরে কী বলেছিলেন মিচেল স্যান্টনার?

পরে এক সাক্ষাৎকারে তিনি জানান, আসলে তিনি পরিকল্পনা করেছিলেন ট্রফি নিয়ে বিছানায় শুয়ে একটি ছবি তুলবেন। কিন্তু ট্রফি না থাকায় সেই মুহূর্তটি তিনি চায়ের কাপ দিয়ে তৈরি করেছিলেন। অন্যদিকে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) পারফরম্যান্স তেমন নজরকাড়া ছিল না। তিনি মোট ১৪টি উইকেট নিয়েয়েছেন। কিন্তু গোটা টুর্নামেন্টে ৩১ ওভার বল করে দিয়েছেন ২৮৭ রান।

ফাইনাল ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ২০ ওভারে পাঁচ উইকেটে ২৫৫ রানের বড় স্কোর তোলে। পরে দাপুটে বোলিংয়ে নিউজিল্যান্ডকে ১৫৯ রানে অলআউট করে দেয় টিম ইন্ডিয়া। এর ফলে বিশ্বের প্রথম দল হিসেবে তিনবার টি২০ বিশ্বকাপ জিতল ভারত। পাশাপাশি টানা দু’বার এই টুর্নামেন্ট জিতেছে টিম ইন্ডিয়া।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188