Saturday, July 25, 2026
HomeScrollবলেন্দ্র শাহ এবং লামিছানের সঙ্গে কথা মোদির, জয়ের জন্য অভিনন্দন প্রধানমন্ত্রীর
Narendra Modi

বলেন্দ্র শাহ এবং লামিছানের সঙ্গে কথা মোদির, জয়ের জন্য অভিনন্দন প্রধানমন্ত্রীর

ভারত-নেপালের সম্পর্ক নয়া উচ্চতায় পৌঁছাবে, বার্তা মোদির

নয়াদিল্লি: নেপালের সাধারণ নির্বাচনে (Nepal General Election 2026) জয়ী রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির দুই শীর্ষ নেতার সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোমবার রাতে এক্স-এ পোস্ট করে মোদি জানান, আরএসপির চেয়ারম্যান রবি লামিছানে এবং অন্যতম নেতা বলেন্দ্র শাহের সঙ্গে তাঁর কথা হয়েছে। জয়ের জন্য দু’জনকেই অভিনন্দন জানিয়েছেন তিনি। জানিয়েছেন, দুই দেশের অগ্রগতির লক্ষ্যে তাঁদের সঙ্গে কাজ করতে উদগ্রীব তিনি। পাশাপাশি দুই দেশের যৌথ উন্নয়ন এবং পারস্পরিক সম্পর্কের উন্নতির উপর জোর দিয়েছেন মোদি।

গত সেপ্টেম্বরে নেপালে ‘গণঅভ্যুত্থান’ হয়। সেখানে সরকার বদলের ডাক দিয়েছিল জেন জি (Gen Z)। তরুণ প্রজন্মের পছন্দের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (Rashtriya Swatantrata Party)। আরএসপি নেপালের সংসদের ১৬৫টি সরাসরি নির্বাচিত আসনের মধ্যে প্রায় ১২২টি জিতেছে, যা তুলনামূলকভাবে নতুন রাজনৈতিক শক্তির জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। বর্তমানে কাঠমান্ডুর ( Kathmandu) মেয়র বলেন্দ্র শাহ নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী (Prime Minister of Nepal) হতে চলেছেন।

আরও পড়ুন: বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি, ভারতের কারা কারা জায়গা পেল?

সোমবার রাতে নরেন্দ্র মোদি বলেন্দ্র শাহ (Balendra Shah) এবং রবি লামিছানেকে জয়ের জন্য অভিনন্দন জানান। মোদি জানান, যে তিনি নেপালের নতুন সরকার এবং সেখানকার জনগণের সঙ্গে কাজ করতে উদগ্রীব, যাতে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায়।ভারতের প্রধানমন্ত্রী নেপালের এই নতুন রাজনৈতিক সমীকরণকে গুরুত্ব দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি আত্মবিশ্বাসী যে যৌথ প্রচেষ্টার মাধ্যমে আগামী বছরগুলিতে ভারত-নেপাল সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99