Friday, June 12, 2026
HomeScrollস্টেশনে স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন
Sealdah Train

স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন

কেন শিয়ালদহ শাখায় পরপর দাঁড়িয়ে লোকাল ট্রেন? কী হয়েছে? জানাল রেল

কলকাতা: শুক্রবার সকালে শিয়ালদহ মেন শাখায় ট্রেন পরিষেবা (Sealdah Train) ব্যাহত। দমদমের আগে আগরপাড়া, বেলঘরিয়া স্টেশনের যাত্রীরাই মূলত ভোগান্তির শিকার হয়েছেন। পরপর ট্রেন দাঁড়িয়ে গিয়েছে বলে অভিযোগ যাত্রীদের। সময়মতো কর্মস্থলে পৌঁছতে না পেরে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। ঘটনার কারণ সম্পর্কে এখনও পর্যন্ত পূর্ব রেলের তরফে কোনও কারন জানানো হয়নি।এই বিষয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান, তিনি বিষয়টি জানেন না, খোঁজ নেওয়া হচ্ছে।

শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন, ভোগান্তিতে নিত্যযাত্রীরা। দমদম, আগরপাড়া, বেলঘরিয়া-সহ একাধিক স্টেশনে পরপর ট্রেন দাঁড়িয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, এদিন সকালে আগরপাড়া স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে আচমকাই দাঁড়িয়ে পড়ে ব্যারাকপুর-বিবাদি বাগ লোকাল। কোনও ঘোষণাও করা হয়নি বলে অভিযোগ। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করে শেষ পর্যবন্ত যাত্রীরা ট্রেন থেকে নেমে আসেন। যাত্রীদের অভিযোগ, ৪ নম্বর লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছেয়। দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকলেও স্টেশনে কোনও ঘোষণা করা হয়নি। ফলে পরিস্থিতি নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে ট্রেন থেকে নেমে পড়েন এবং বিকল্প পথের খোঁজ করতে শুরু করেন।

আরও পড়ুন: শুক্রবার ফের বৃষ্টির সম্ভাবনা! ভাসবে কোন কোন জেলা?

শুধু ডাউন লাইনই নয়, আপ লাইনেও ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে বলে খবর। বেলঘরিয়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল। তার পিছনেও একাধিক ট্রেন আটকে পড়ে। ব্যস্ত সময়ে শিয়ালদহ মেন শাখায় ডাউন লাইনের ট্রেনগুলিতে সাধারণত বেশি ভিড় থাকে। ব্যস্ত সময়ে শিয়ালদহ মেন শাখায় ডাউন লাইনের ট্রেনগুলিতে সাধারণত বেশি ভিড় থাকে। সেই সময়ে এই বিপর্যয়ের জেরে যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে যায়।রেল সূত্রে খবর, বেলঘরিয়া স্টেশনে আপ প্ল্যাটফর্মে ঢোকার মুখে হোম সিগন্যাল বিভ্রাটের ফলে এই সমস্যা তৈরি হয়। সকাল ১০ টার পর থেকে বিষয়টি লক্ষ্য করা যায়। সিগন্যাল বিভ্রাট অব্যাহত। রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌছেছেন। মেরামত করার কাজ চলছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d