Thursday, April 30, 2026
HomeScrollমধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দেশে গ্যাস সরবরাহে চাপ? সংকটে শিলমোহর দিল কেন্দ্র
Middle East War

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দেশে গ্যাস সরবরাহে চাপ? সংকটে শিলমোহর দিল কেন্দ্র

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ ভারত

নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যের যুদ্ধ (Iran War) পরিস্থিতির প্রভাব এবার ভারতের রান্নার গ্যাস সরবরাহেও পড়তে শুরু করেছে (LPG Price Hike)। দেশজুড়ে এলপিজি সরবরাহে চাপ তৈরি হয়েছে বলে স্বীকার করেছে কেন্দ্র সরকার। তবে সরকারের দাবি, দেশের কোনও গ্যাস বিতরণ কেন্দ্রে এখনও সম্পূর্ণভাবে সিলিন্ডার ফুরিয়ে যায়নি।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ এবং তার প্রায় ৯০ শতাংশই হরমুজ প্রণালী দিয়ে আসে। বর্তমানে যুদ্ধ পরিস্থিতির জেরে ওই রুটে জাহাজ চলাচলে সমস্যা তৈরি হওয়ায় সরবরাহ ব্যবস্থায় চাপ পড়েছে।

আরও পড়ুন: আমেরিকার সামনে ‘ঝুঁকেগা নেহি’! এবার ইরানের টার্গেট ইরাকের মার্কিন দূতাবাস

কেন্দ্রের এক উচ্চপদস্থ কর্তার বক্তব্য, আতঙ্কে অনেকেই একসঙ্গে গ্যাস বুকিং করছেন, যার ফলে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। যুদ্ধ পরিস্থিতির আবহে একসঙ্গে প্রায় ৮৮ লক্ষ বুকিং এসেছে বলেও জানানো হয়েছে। পাশাপাশি কিছু জায়গায় কালোবাজারির অভিযোগও উঠেছে, যা রুখতে অভিযান চালানো হচ্ছে।

কয়েক দিন আগেই কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন, দেশে তেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে বর্তমানে চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে বলে স্বীকার করেছে কেন্দ্র।

এদিকে বাংলা-সহ দেশের বিভিন্ন জায়গায় গ্যাস বুকিং করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে গ্যাস বুকিংয়ের ব্যবধান ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। পাশাপাশি গ্যাস বাঁচাতে অনেকেই ইনডাকশন ও অন্যান্য বৈদ্যুতিন রান্নার যন্ত্রের দিকে ঝুঁকছেন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188