Sunday, March 15, 2026
HomeScrollশশী পাঁজার বাড়িতে হামলা কাণ্ডে গ্রেফতার বেড়ে ৯
Shashi Panja

শশী পাঁজার বাড়িতে হামলা কাণ্ডে গ্রেফতার বেড়ে ৯

ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ

কলকাতা: কলকাতার (Kolkata) গিরিশ পার্ক (Girish Park) এলাকায় রাজ্যের মন্ত্রী শশী পাঁজার (Sashi Panja) বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। শনিবার রাতে আরও ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ৪ জনকে আটক করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় তৃণমূল কংগ্রেস (TMC) এবং বিজেপি (BJP) উভয় পক্ষই গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আহত পুলিশকর্মীদের মধ্যে ৬ জনকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে দুই পুলিশ অফিসার এখনও চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: অগ্নিকাণ্ডে হয়েছিল ভস্মীভূত দোকান, প্রতিশ্রুতি রাখলেন অভিষেক!

ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে। সেদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা ছিল। বিভিন্ন জেলা থেকে বাসে করে বিজেপি কর্মীরা কলকাতায় এসেছিলেন। অভিযোগ, গিরিশ পার্ক এলাকায় মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে লাগানো ‘বয়কট বিজেপি’ লেখা একটি ব্যানার ছিঁড়ে ফেলেন বিজেপি কর্মীরা। সেই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ক্রমে অশান্ত হয়ে ওঠে।

অভিযোগ, এরপর শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। সেই সময় বাড়িতেই উপস্থিত ছিলেন মন্ত্রী। ইটের আঘাতে তিনি আহত হন বলে জানা গিয়েছে। হামলায় বাড়ির জানলার কাচও ভেঙে যায়। ঘটনার পর শশী পাঁজা অভিযোগ করেন, ব্রিগেডের সভায় যোগ দিতে আসা বহিরাগতরাই এই হামলায় জড়িত।

এই ঘটনার পর নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। প্রথমে গিরিশ পার্ক থানার পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে খুনের চেষ্টা, সরকারি কর্মীদের উপর হামলা, দাঙ্গা সৃষ্টি, ধারালো অস্ত্র নিয়ে হামলা, ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করা এবং বেআইনি জমায়েতের মতো গুরুতর অভিযোগ।

পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু করেছে। ইতিমধ্যেই ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও তীব্র হয়েছে। তদন্ত চলছেই।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88