Friday, March 20, 2026
HomeScrollগরমে ট্রেন চলাচল নিয়ে সতর্ক রেল, শিয়ালদহ ডিভিশনে বিশেষ সুরক্ষা সেমিনার
Indian Railway

গরমে ট্রেন চলাচল নিয়ে সতর্ক রেল, শিয়ালদহ ডিভিশনে বিশেষ সুরক্ষা সেমিনার

গরমে সময় রেলপথ ও পরিষেবায় ঝুঁকি এড়াতেই বিশেষ উদ্যোগ রেলের

কলকাতা: আর কয়েকদিন পর থেকে তীব্র গরমে নাজেহাল হবে রাজ্যবাসী। একদিন নির্বাচনের উত্তাপ অন্যদিকে তীব্র গরম। গ্রীষ্মের নিরাপত্তা, যাত্রী পরিষেবা এবং কার্যকারিতা নিশ্চিত করার লক্ষ্যে শিয়ালদহ ডিভিশন (Sealdah Division) গ্রীষ্মকালীন সতর্কতা বিষয়ক বিশেষ সুরক্ষা সেমিনার আয়োজন করল।বাড়তি তাপমাত্রার সময় রেলপথ ও পরিষেবায় সম্ভাব্য ঝুঁকি এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেমিনারের মূল উদ্দেশ্য ছিল রেল (Indian Railway) সম্পদ, যাত্রীদের জীবন ও পরিষেবার সুরক্ষা নিশ্চিত করা। অনুষ্ঠানে বিভিন্ন দফতরের সিনিয়র কর্তা থেকে শুরু করে গ্রাউন্ড লেভেলের কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। নিরাপত্তা প্রটোকল নিয়ে সমন্বয় সাধন করেন।

স্টেশন ও রেলচত্বরে যেসব জায়গায় অগ্নিকাণ্ডের সম্ভাবনা বেশি, সেগুলি চিহ্নিত করে আগাম সতর্কতার ব্যবস্থা নেওয়া। এলপিজি বা কেরোসিন ব্যবহার করে অনিয়ন্ত্রিতভাবে রান্না করা হলে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ে। তাই এ ধরনের কার্যকলাপ নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়েছে। স্টেশন ও আশপাশে বেআইনি দোকান বা স্টল থাকলে তা নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। তাই এগুলির উপর নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে।
অনুষ্ঠানে আলোচনায় জোর দেওয়া হয়েছে, অতিরিক্ত তাপমাত্রার কারণে রেল লাইনের প্রসারণজনিত রেল বকলিং সমস্যার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন: গিরিশ পার্ক কাণ্ডে বড় নির্দেশ আদালতের! ধৃত ৯ জনের কী হবে? দেখুন বড় আপডেট

বিশেষজ্ঞরা আধুনিক পর্যবেক্ষণ ও দ্রুত প্রতিকার ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।সংবেদনশীল এলাকায় ট্র্যাকের ক্রীপ, জয়েন্ট সমস্যা, সান কিংক, অ্যালাইনমেন্ট ত্রুটি ইত্যাদি চিহ্নিত ও সংশোধনের উপর জোর দেওয়া হয়।
উচ্চ তাপমাত্রায় অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে বৈদ্যুতিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ এবং ফায়ার ড্রিলের উপর গুরুত্ব আরোপ করা হয়। কমার্শিয়াল, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, S&T, TRD এবং অপারেশন বিভাগের কর্মীরা একসঙ্গে জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার কৌশল নিয়ে আলোচনা করেন। এছাড়াও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ, গরমে বিশেষ পেট্রোলিং।রেলের তাপমাত্রা পর্যবেক্ষণ। প্রয়োজনীয় যন্ত্রপাতির প্রাপ্যতা। লোকোমোটিভ যন্ত্রাংশ পরিষ্কার রাখা। অগ্নি নির্বাপণ যন্ত্রের কার্যকারিতা নিশ্চিত করা।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor