Sunday, June 21, 2026
HomeScrollIPL-এ সব থেকে বেশি ছয় কারা মেরেছেন? দেখুন তালিকা
IPL

IPL-এ সব থেকে বেশি ছয় কারা মেরেছেন? দেখুন তালিকা

IPL-এ সব থেকে বেশি ছয় মারার তালিকায় কত নম্বরে বিরাট?

ওয়েব ডেস্ক : আইপিএল (IPL)। বিশ্বের সব থেকে জনপ্রিয় ক্রিকেট লিগ। এই টুর্নামেন্ট খেলার জন্য মুখিয়ে থাকেন দেশি-বিদেশি বহু ক্রিকেটাররা। আর এই টুর্নামেন্ট মানে চার-ছয়ের ফুলঝুরি। কপিবুক স্টাইল থেকে উদ্ভাবনী শট, সবই দেখা যায় ইন্ডিয়ান প্রেমিয়ার লিগে। কিন্তু আপনি কি জানেন আইপিএল-এ সব থেকে বেশি ছয় মারার রেকর্ড কাদের দখলে রয়েছে?

এই তালিকার শীর্ষে রয়েছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল (Chris Gayle)। ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন তিনি। আইপিএল কেরিয়ারে মেরেছেন মোট ৩৫৭টি ছয়। এখনও ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ক্রিকেটারের এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারননি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি মেরেছেন ৩০২টি ছয়। মুম্বইয়ের হয়েই এতগুলি ছয় মেরেছেন তিনি। তবে তাঁর কাছে গেইলের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে।

আরও খবর : IPL-এর জন্য PSL ছাড়লেন দাসুন শনাকা

এর পরেই রয়েছেন ভারতের ‘কিং’ কোহলি (Virat Kohli)। তিনি ২৯১টি ছয় মেরেছেন। ফলে তাঁর কাছে সুযোগ রয়েছে আসন্ন মরশুমে রোহিতকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসার। এই তালিকায় চতুর্থ নম্বরে রয়েছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তিনি এখনও পর্যন্ত আইপিএলে মেরেছেন ২৬৪টি ছয়। এবার কতগুলি ছয় মারতে পারবেন ‘মাহি’। সেটাই এখন দেখার।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন, মিস্টার ৩৬০ তথা দক্ষিণ আফ্রিকা ও আরসিবির প্রাক্তন ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স (AB de Villiers)। তিনি মাঠের চারিদিকেই নিজের একাধিক চার-ছয় মেরেছেন। আইপিএল কেরিয়ারে তিনি মেরেছেন মোট ২৫১টি ছয়।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto