কলকাতা: রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণার পর থেকেই একে একে আমলা, পুলিশ স্তরে রদবদল করে চলেছে কমিশন। এবার রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসারকে (Returning Officers in West Bengal) দায়িত্ব গ্রহণের নির্দেশ নির্বাচন কমিশনের (Election Commission)। আগামিকাল বিকেল পাঁচটার মধ্যে এই দায়িত্ব নেওয়ার নির্দেশ। আগামী বুধবার সকাল ১১ টায় রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণে তাদের অংশগ্রহণ করতে হবে।বেশির ভাগ মহকুমাশাসক। এর আগে রাজ্যে এক ঝাঁক জেলাশাসকদের সরিয়ে দিয়েছিল কমিশন।
২৯৪ বিধানসভা ক্ষেত্রে এক জন করে রিটার্নিং অফিসার থাকেন। অর্থাৎ, রাজ্যে আরও-র সংখ্যা ২৯৪। তাঁদের মধ্যে ৭৩ জনকে অপসারণ করা হল। সোমবার সেই নিয়ে নির্দেশিকা দিয়েছে কমিশন।গত বুধবার নির্দেশিকা জারি করে কমিশন রাজ্যের ১১ জেলায় নতুন জেলাশাসক নিয়োগ করার কথা জানায়। তালিকায় রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা, দার্জিলিং এবং আলিপুরদুয়ার। প্রত্যেকেই সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকের দায়িত্বে ছিলেন। যাঁদের সরিয়ে দেওয়া হয়, তাঁদের নতুন পদে নিয়োগ করা হয়।ভোটঘোষণার পরেই সরিয়ে দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে। এর পর একে একে কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, এডিজি (আইনশৃঙ্খলা)-কে সরানো হয়। অপসারিত হন একাধিক জেলাশাসক, ডিআইজি।
আরও পড়ুন: প্রশাসনে রদবদল, সিদ্ধান্তের পিছনে অনেক কারণ আছে: কমিশন
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে প্রশাসনকে কড়া বার্তা দিল নবান্ন (Nabanna instructions for 2026 election)। রাজ্যের মুখ্যসচিবের দফতর থেকে জারি হওয়া এক নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, আসন্ন ভোট (West Bengal Assembly Election 2026) যাতে সম্পূর্ণ অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে হবে সকল স্তরের আধিকারিকদের। পাশাপাশি নির্বাচন কমিশনের গাইডলাইন মানার কড়া নির্দেশও দিয়েছে নবান্ন (Commission Guidelines in Election 2026)। নির্দেশ অনুযায়ী, সম্পূর্ণ হিংসামুক্ত নির্বাচন ভোটারদের ভয় দেখানো বা চাপ প্রয়োগ বন্ধ। প্রলোভন দেখিয়ে ভোট প্রভাবিত করা যাবে না, ছাপ্পা ভোট সম্পূর্ণ নিষিদ্ধ, বুথ জ্যামিং বন্ধ রাখতে হবে। ভোটারদের বাড়ি থেকে বুথে যেতে বাধা (source jamming) দেওয়া যাবে না। স্পষ্ট বলা হয়েছে, প্রত্যেক ভোটার যেন ভয় বা জোরজবরদস্তি ছাড়াই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।







