Sunday, June 28, 2026
HomeScrollভোটের আগে দেবের মুখে 'জয় শ্রী রাম', কীসের ইঙ্গিত?
Dev Raises ‘Jai Shri Ram’

ভোটের আগে দেবের মুখে ‘জয় শ্রী রাম’, কীসের ইঙ্গিত?

নির্বাচনের প্রচারে বিস্ফোরক দাবি ঘাটালের সাংসদের

ঘাটাল: মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গাপুজো থেকে ইদ আবার ক্রিসমাসেও মেতে উঠতে দেখা যায়। সেকথাকেই পাথেয় করে এগিয়ে চলেছেন ঘাটালের সাংসদ ও অভিনেতা দেব (Dev)। রামনবমীতে ঠিক একইভাবে ঘাটালের কুচপাতার ১৬ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠানে মাতলেন তারকা সাংসদ দেব। রামনবমীর শুভেচ্ছা জানিয়ে তাঁর গলায় শোনা গেল ‘জয় শ্রীরাম’ ধ্বনি (Dev Raises ‘Jai Shri Ram’ Slogan)। তবে যেন কেউ ধর্মের রাজনীতি না করে সে বার্তাও দিলেন দেব। পাশাপাশি ঘাটালের আরগোড়ায় তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে নির্বাচনী কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে একের পর এক চাঞ্চল্যকর দাবি করলেন দেব। তৃণমূল সাংসদের দাবি, ২৪০ থেকে ২৫০ টা সিট এবার তৃণমূল পাবে, নির্বাচনের প্রচারে এসে বিস্ফোরক দাবি করলেন ঘাটালের অভিনেতা সাংসদ দেব।

শুক্রবার ঘাটালের কুচপাতা এলাকায় রামনবমীর অনুষ্ঠানে যোগ দিয়ে দেব বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। রামনবমীর শুভেচ্ছা জানিয়ে তাঁর গলায় শোনা গেল ‘জয় শ্রীরাম’ ধ্বনি।তাঁর কথায়, “এটা কোনও রাজনৈতিক পদক্ষেপ নয়। ঘাটাল এমন একটা শহর যেখানে মানুষের মধ্যে ভালোবাসা, আত্মীয়তা, ভদ্রতা আছে। আমি ঘাটালের সাংসদ হিসাবে গর্ববোধ করি। কারণ, আমরা এখানে সমস্ত উৎসব যেভাবে পালন করি তাতে আমি গর্বিত। দেব আরও বলেন, নেতারা কেন মন্দির মসজিদ নিয়ে ভাববে? নেতাদের কাজ মানুষকে নিয়ে ভাবা , মানুষকে ভালোবাসা। রামনবমীর দিনেই ঘাটালে চাঞ্চল্যকর দাবি করলেন ঘাটালের অভিনেতা সাংসদ দেব। এবার যদি বিধানসভায় তৃণমূল কংগ্রেস হারে, তাহলে রাজনীতি জিতে যাবে। ভোটের আগে রাজনীতিবিদরা এসে কথা দেয়, ভোট মিটে গেলে পালিয়ে যায়। তৃণমূল সরকার কথা দিয়ে কথা রাখে।

আরও পড়ুন: টাকা দিয়ে প্রার্থী পদ কিনে প্রার্থী হয়েছে ,কোলাঘাটে বিস্ফোরক অভিষেক

ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে দেব বলেন, “বন্যা থেকে বাঁচানোর জন্য প্রথমে রুটম্যাপ তৈরি করা হয়। সেখানে অধিকাংশ জমি, বাজার চলে এসেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আবার নতুন করে পরিকল্পনা করা হয়েছে। তবে ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করতে অনেক জমি লাগবে। সহযোগিতা লাগবে। তাড়াহুড়ো করে কাজ চলছে। তবে কাজ এগিয়েছে। চোখে দেখা যাচ্ছে।দেব অভিযোগ করেন, কেন্দ্রের তরফে এই প্রকল্পে কোনও আর্থিক সাহায্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য, “এক পয়সা সাহায্য করলে আমরা সমর্থন করতাম।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO