Wednesday, July 8, 2026
HomeScrollবন্ধ উবার শাটল, ৬ এপ্রিল থেকে রাস্তায় নামছে ৩০০ বাস!
Cityflo Bus Service

বন্ধ উবার শাটল, ৬ এপ্রিল থেকে রাস্তায় নামছে ৩০০ বাস!

শহরে নিজেদের বাস পরিষেবা শুরু করতে চলেছে 'সিটিফ্লো'

ওয়েব ডেস্ক : কলকাতায় (Kolkata) বন্ধ হয়েছে ‘উবার শাটল’ (Uber Shuttle) পরিষেবা। যার কারণে সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। তবে এবার সাধারণ মানুষকে সুবিধা দিতে অ্যাপ-ভিত্তিক বাস পরিষেবা (Bus Service) শুরু হতে চলেছে শহরে। জানা যাচ্ছে, আগামী ৬ এপ্রিল থেকে শহরে নিজেদের বাস পরিষেবা শুরু করতে চলেছে ‘সিটিফ্লো’ (Cityflo)। তারা প্রায় ৩০০টি শাটল বাস শহরের রাস্তায় নামাতে চলেছে বলে খবর। এর ফলে নিয়মিত অফিস যাত্রীদের অনেক সুবিধা হবে বলেই মনে করছেন অনেকে।

এ নিয়ে সিটিফ্লো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাণীকুঠি, বিজয়গড়, সোনারপুর, বারুইপুর, জোকা, বারাসাত, ব্যারাকপুর ও হাওড়া থেকে বাসগুলি সেক্টর ভি ও নিউটাউনে তাদের বাস যাবে। এ নিয়ে সংস্থার সিইও ও সহ প্রতিষ্ঠাতা জেরিন ভেনাড বলেছেন, কলকাতায় (Kolkata) এই পরিষেবা শুরু করার পরিকল্পনা আগেই ছিল। আর উবার শাটল বন্ধ হওয়ার পরেই কলকাতায় এই পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও খবর : কাল থেকেই আবহাওয়ার ভোলবদল! ফের বৃষ্টির পূর্বাভাস, বইবে ঝোড়ো হাওয়া

তিনি আরও জানিয়েছেন, সিটিফ্লো’র (Cityflo) পরিকল্পনা ছিল ১০০টি বাস শুরু করার। কিন্তু যাত্রীদের প্রবল সাড়ার কারণে ৩০০টি বাস নামানো হচ্ছে এর পর রুট ও সময়সূচি বাড়ানো হবে বলে জানানো হয়েছে। আপাতত এই সংস্থা কাজ করবে স্থানীয় বাস অপারেটরদের সঙ্গে। ফলে পরিষেবা দিতে সমস্যা হবে না বলে আশাবাদী তারা।

উল্লেখ্য, উবার শাটলের জানানো হয়েছে, এমপ্লই ট্রান্সপোর্টেশন সার্ভিস বা ইটিএস-এ বেশি গুরুত্ব দিতে চায়। সেই কারণে শাটল পরিষেবা বন্ধ করা হয়েছে। প্রথমে মুম্বই, দিল্লি ও হায়দরাবাদে তাদের শাটল বন্ধ করে দিয়েছিল উবার। তার পরে কলকাতায় বন্ধ করেছে তারা। এর ফলে সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। তবে সেই সমস্যা দূর করতে এবার ‘সিটিফ্লো’ নিজেদের শাটল বাস নামাতে চলেছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto