Monday, May 25, 2026
HomeBig news৯ এপ্রিল কেরল সহ আরও দুই রাজ্যে ভোট, আজই শেষ দফার প্রচার
Assembly Election 2026

৯ এপ্রিল কেরল সহ আরও দুই রাজ্যে ভোট, আজই শেষ দফার প্রচার

অসমে ১২৬টি, কেরলে ১৪০টি, পুদুচেরিতে ৩০টি আসনে ভোটগ্রহণ

ওয়েবডেস্ক-   বিধানসভা নির্বাচন ২০২৬  (Assembly Election 2026) । ভোট যুদ্ধ শুরু। সরকার ভাঙা-গড়ার তালিকায় প্রস্তুত রাজ্যগুলি। আগামী ৯ এপ্রিল অসম (Assam), কেরল (Kerala) , পুদুচেরিতে (Puducherry) ভোটগ্রহণ। অসমে ১২৬টি, কেরলে ১৪০টি, পুদুচেরিতে ৩০টি আসনে ভোটগ্রহণ।

আজ ৭ এপ্রিল, মঙ্গলবার শেষ দফার নির্বাচনী প্রচার। কেরলে কংগ্রেস, বিজেপি, শাসক দল এলডিএফ একের অপরের বিরুদ্ধে আক্রমণ বাড়িয়েছে। ইতিমধ্যেই এলডিএফ একটি প্রতিবেদন প্রকাশ করে দাবি করেছে, তারা তাদের ২০২১ সালের প্রতিশ্রুতির ৯৭ শতাংশ পূরণ করেছে।

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটার প্রতি অব্যাহত শান্তি ও উন্নয়ন নিশ্চিত করার বার্তা দিয়ে কংগ্রেসকে ক্ষমতার বাইরে রাখার আহ্বান জানিয়েছে। অপরদিকে বিজেপি তাদের প্রচার অভিযান জোরদার করার অংশ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার কেরলের আলাপ্পুঝায় একটি বর্ণাঢ্য জমকালো রোডশো করেন, সেখানে বিপুল জনসমাগম হয়।

কেরল- বিধানসভা নির্বাচনে মোট ৮৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৯ এপ্রিল ভোট ১৪০টি বিধানসভা আসনে, ফল প্রকাশ ৩ মে। প্রধান রাজনৈতিক দলগুলির মধ্যে রয়েছেন বিজেপি প্রার্থী এস স্মিতা (ভারকালা নির্বাচনী কেন্দ্র), শোন জর্জ (কেন্দ্রীয় কেরলের একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন) জর্জ কুরিয়ান, অনুপ অ্যান্টনি।
সিপিআই(এম)(CPI(M) – LDF):
কে. আর. জয়ানন্দন (মানজেশ্বরম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন)
সি. এইচ. কুহ্নাম্বু ( উদমা কেন্দ্র থেকে লড়ছেন)
অন্যান্য প্রার্থী:
কে কে রেমা- ভাদাকারা থেকে ইউডিএফ (UDF) সমর্থিত বিপ্লবী মার্কসবাদী পার্টি (RMP) প্রার্থী হিসেবে লড়ছেন।
শানভাস পাদুর ( কাসারাগোড কেন্দ্র থেকে আইএনএল (INL) প্রার্থী এবং কানহাঙ্গাদ কেন্দ্র থেকে সিপিআই (CPI) প্রার্থী হিসেবে নাম রয়েছে।

আরও পড়ুন-  জল্পনায় ইতি, অমরাবতীই অন্ধ্রের স্থায়ী রাজধানী ঘোষণা চন্দ্রবাবুর

অসম- ৯ এপ্রিল ভোটগ্রহণ, রেজাল্ট ৪ মে। বিজেপি ৮৮ জনের নাম ঘোষণা করেছে। বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দলের প্রধান মুখ। কংগ্রেসে প্রার্থীদের নাম বিদিশা নিয়োগ (জালুকবাড়ি), জয়ন্ত বোরা (বিশ্বনাথ), রাহুল রায় (হাইলাকান্দি) জোসেফ হাসদা (গোসাইগাঁও) নারায়ণ অধিকারী ( মাজবত ), আঞ্চুলা গোয়ারা ডাইমারী (ভেড়াগাঁও) নির্মল ল্যাংথাসা (হাফলং)। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অংশ হিসেবে এজিপি ২৬ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। অপরদিকে তৃণমূল কংগ্রেস এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়ে প্রথম দফায় ১৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দুলু আহমেদ (চামারিয়া), উদাংশ্রী নার্জারি (কোকরাঝাড়)। এনপিপি (NPP)- তারা ৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। কংগ্রেস তাদের মিত্র রাইজর দলের জন্য ১১টি আসন ছেড়ে দিয়েছে।

পুদুচেরি- ভোট হবে ৯ এপ্রিল, ভোটের রেজাল্ট ৪ মে। বিজেপি ৯টি আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। প্রার্থী এ নমাসিভায়ম (মান্নাদিপেট) (Mannadipet ), প্রার্থী পিএমএল কল্যাণসুন্দরম (কালাপেট), প্রার্থী জিএনএস রাজশেকরন (থিরুনাল্লার), এ দীনেশান- মাহে। কংগ্রেস ১৬টি আসনের জন্য প্রার্থী দিয়েছে, অপরদিকে বিজয়-এর নেতৃত্বাধীন তামিলগা ভেত্রি কাজাগাম এই দলটি পুদুচেরির সমস্ত ৩০টি আসনেই এককভাবে লড়ার ঘোষণা করেছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D