Monday, May 25, 2026
HomeScrollভোটের আগে চাঞ্চল্যকর ঘটনা নন্দীগ্রামে! তদন্তে পুলিশ
Nandigram

ভোটের আগে চাঞ্চল্যকর ঘটনা নন্দীগ্রামে! তদন্তে পুলিশ

একাধিক ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে

ওয়েব ডেস্ক : আর বেশি দিন বাকি নেই। তার পরেই হবে বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। কিন্তু নির্বাচনের আগে পের উত্তপ্ত হয়ে হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের (East Midnapore) নন্দীগ্রাম (Nandigram)। এক ব্যাক্তিকে বেধরক মারধরের অভিযোগ উঠল বেশ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় একাধিক ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।

অভিযোগকারী বুদ্ধদেব গিরি অভিযোগে বলেছেন, গত ৬ এপ্রিল দুপুর ১.৩০ টার সময় কৃষ্ণনগরের বিষ্ণু মন্দিরের কাছে এক ব্যক্তির বাড়ির সামনে বসেছিলেন তিনি। তখন সেখানে বেশ কয়েকজন ব্যক্তি সেখানে আসেন। তার পরেই তারা তাঁকে “জয় বাংলা” স্লোগান দিতে চাপ দেয়। তা বলতে অস্বীকার করায় বুব্ধদেব গিরিকে বেধড়ক মারধর করা হয়।

আরও খবর : হুমায়ুনের গোপন ভিডিও ফাঁস হতেই বিস্ফোরক তৃণমূল

এফআইআরে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা ঘুষি, লাথি ও বাঁশের লাঠি দিয়ে হামলা চালায়। পাশাপাশি হুমকি দেওয়া হয়, বিজেপিকে ভোট দেওয়া যাবে না। অভিযোগ, হামলার সময় তাঁর কাছ থেকে নগদ ৩,৭০০ টাকা ও একটি হাতঘড়িও ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনায় আহত হন বুদ্ধদেব গিরি। এর পরেই রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয় তাঁকে। ঘটনার পর ৭ এপ্রিল রাতে লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশে। এর পরেই অভিযোগ দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে বলে খবর। জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ (Police) সূত্রে খবর, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। গোটা ঘটনার তদন্ত করছে নন্দীগ্রাম থানার অধীনে রেয়াপাড়া আউটপোস্টের পুলিশ।

এ নিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, এই হামলার পিছনে দায়ী তৃণমূল। ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। তবে এ নিয়ে শাসক দল তৃণমূলের তরফে কিছু জানানো হয়নি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D