Sunday, April 12, 2026
HomeScrollবঙ্গে ভোটের প্রচারে আসছেন রাহুল-প্রিয়াঙ্কা!
Congress

বঙ্গে ভোটের প্রচারে আসছেন রাহুল-প্রিয়াঙ্কা!

চলতি সপ্তাহেই মুর্শিদাবাদে সভা করতে পারেন রাহুল গান্ধী

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) ২৯৪টি আসনে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস (Congress)। একাধিক হেভিওয়েটদের প্রার্থী করেছে দল। এবার তাঁদের হয়ে প্রচার করতে বঙ্গ সফরে আসতে চলেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)-প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। সূত্রের খবর, বাংলার নববর্ষের ওই সময়েই আসতে চলেছেন রাহুল। সভা করতে পারেন মুর্শিদাবাদে। প্রিয়াঙ্কা পরে আসবেন বলেই জানা যচ্ছে। তবে এখনও দিনক্ষণ বা সভাস্থল চূড়ান্ত হয়নি বলেই খবর।

সূত্রের খবর, শুধু রাহুল বা প্রিয়াঙ্কা নন। দিল্লির অন্যান্য নেতারাও প্রচারে বঙ্গে আসতে পারেন। এমনটাই আগেই স্থির করেছিল কংগ্রেস (Congress) নেতৃত্ব। তবে কে কবে আসবেন সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। সূত্রের খবর, শনিবার মুর্শিদাবাদের (Murshidabad) জেলা নেতৃত্বের সঙ্গে দিল্লির নেতাদের বৈঠক হয়েছে। অধীর চৌধুরী, শুভঙ্কর সরকার, গুলাম আহমেদ মীররা নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। জানা যাচ্ছে, আগামী ১৪ এপ্রিল মুর্শিদাবাদের শমসেরগঞ্জে করতে পারেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।

আরও খবর : রানীগঞ্জে রেখা গুপ্তা, ফাঁকা ময়দানেই বক্তব্য রাখলেন দিল্লির মুখ্যমন্ত্রী

সূত্রের খবর, ১৪ এপ্রিলের রাহুলের সভার পর বঙ্গে আসতে পারেন প্রিয়াঙ্কা। ১৮ থেকে ২১ এপ্রিলের মধ্যে তিনি আসতে পারেন। তবে কোথায় কোথায় তিনি সভা করবেন, সে বিষয়ে তেমন কিছু এখনও জানানো হয়নি কংগ্রেসের (Congress) তরফে।

এদিকে রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অনুরোধ করেছেন রাহুল গান্ধীকে (Rahul Gandhi), যাতে তিনি শ্রারামপুরে প্রচারে আসতে পারেন। কারণ, ওই কেন্দ্রের প্রার্থী হলেন রাজ্যের কংগ্রেস সভাপতি। অন্যদিকে আজহারউদ্দিন, শচীন পাইলট, ইমরান প্রতাপগড়িরা বঙ্গ সফরে আসতে পারেন বলেই সূত্রের খবর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto