Sunday, June 7, 2026
HomeScrollকাজ করছে না অ্যাপিলেট ট্রাইবুনাল, অভিযোগ আইনজীবীর, শুনানিতে কী জানাল সুপ্রিম কোর্ট?
West Bengal Assembly Election 2026

কাজ করছে না অ্যাপিলেট ট্রাইবুনাল, অভিযোগ আইনজীবীর, শুনানিতে কী জানাল সুপ্রিম কোর্ট?

ট্রাইব্যুনালের কাজে গড়িমসি! সুপ্রিম কোর্টে অভিযোগ, রিপোর্ট তলব আদালতের

কলকাতা: চলতি সপ্তাহে ২৩ এপ্রিল বাংলার প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। ভোটার তালিকায় নাম তোলা নিয়ে ট্রাইব্যুনাল গড়িমসি করছে বলে অভিযোগ। সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট নির্দেশ দিয়েছিল, ট্রাইব্যুনালে শুনানি চালিয়ে নাম তোলার প্রক্রিয়া সচল রাখতে হবে। কিন্তু অভিযোগ উঠেছে, শীর্ষ আদালতের সেই নির্দেশ কার্যত খাতায়-কলমেই রয়ে গিয়েছে। অ্যাপিলেট ট্রাইবুনাল (SIR Tribunal) কাজ করছে না। অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant) এবং বিচারপতি জয়মাল্য বাগচীর (Joymalya Bagchi) বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী দেবদত্ত কামাত। অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে রিপোর্ট তলব করতে পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত।

প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, প্রায় পশ্চিমবঙ্গের এসআইআর মামলা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আমরা নির্দেশ জারি করেছে। প্রায় প্রতি দিন কেন আদালতে নতুন নতুন আবেদন করা হচ্ছে? আইনজীবী বলেন, আপনাদের নির্দেশ মতো কাজ হচ্ছে না। ট্রাইবুনাল আবেদনগুলি কম্পিউটারে বিবেচনা করছেন। ট্রাইবুনালে কোনও আইনজীবীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেখানে যেতে পারছেন না আবেদনকারীরাও। বহু দূর থেকে আসা মানুষ তার ফলে বিপাকে পড়ছেন। কামাতের আরও অভিযোগ, ট্রাইব্যুনালে কোনওভাবে আইনজীবীদের প্রতিনিধিত্ব করতে দেওয়া হচ্ছে না।ট্রাইব্যুনালগুলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শুনানি বা সঠিক বিবেচনার বদলে কম্পিউটারের মাধ্যমে যান্ত্রিকভাবে আবেদনগুলি খতিয়ে দেখা হচ্ছে, যা আইনি প্রক্রিয়ার পরিপন্থী।আইনজীবী জানান, আদালতের নির্দেশ সঠিক ভাবে পালন করা হচ্ছে না বলেই তাঁরা বারবার ফিরে আসতে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুন: ভোটের মুখে গ্রেফতার হতে পারে ৮০০ তৃণমূল কর্মী! কমিশনে জমা পড়ল নাম!

নতুন এই মামলায় বিরক্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি ক্ষোভের সুরে বলেন, “পশ্চিমবঙ্গের এসআইআর মামলা নিয়ে বারবার কেন আদালতের দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে?প্রধান বিচারপতি আজকে এই বিষয়ে আমরা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে জানতে চাইব। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini