Saturday, June 6, 2026
HomeScrollদিল্লিতে ৪৪ ডিগ্রি! মাঝ এপ্রিলেই দেশজুড়ে তাপপ্রবাহের লাল সতর্কতা
Weather

দিল্লিতে ৪৪ ডিগ্রি! মাঝ এপ্রিলেই দেশজুড়ে তাপপ্রবাহের লাল সতর্কতা

২৪ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি

নয়াদিল্লি: মাঝ এপ্রিলেই ভয়াবহ গরমে হাঁসফাঁস করছে দেশ (Weather Update)। রাজধানী দিল্লিতে তাপমাত্রা (Delhi Temperature) ছুঁয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। মৌসম ভবনের পূর্বাভাস বলছে, আগামী ৪–৫ দিন উত্তর-পশ্চিম, মধ্য এবং পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে তাপপ্রবাহ চলবে, সঙ্গে বইবে লু-ও (India Weather)।

পঞ্জাবের লুধিয়ানা, সঙ্গরুর, ফতেহগড় সাহিব ও পটিয়ালায় ২৪ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। চণ্ডীগড় এবং সংলগ্ন এলাকাতেও একই পরিস্থিতির আশঙ্কা। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা আরও ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
দিল্লি, পঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড় ও ছত্তীসগঢ়ে আগামী চার দিন লু বইতে পারে। অন্যদিকে, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ ও ওড়িশার কিছু অংশে আগামী পাঁচ দিন তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।

আরও পড়ুন: ২৩ এপ্রিল বঙ্গে ১৫২ আসনে ভোটগ্রহণ, সেদিনও প্রচারে ঝড় তুলবেন মোদি

ইতিমধ্যেই দিল্লি ও এনসিআর অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। ২৫ এপ্রিলের পর তাপমাত্রা কিছুটা কমলেও মাসের শেষে আবার গরম বাড়তে পারে বলে আশঙ্কা।

এদিকে মহারাষ্ট্র ও ছত্তীসগঢ়েও তাপপ্রবাহের দাপট দেখা যাচ্ছে। কিছু এলাকায় তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছুঁয়েছে। বিশেষ করে পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তীসগঢ়ের কিছু অঞ্চলে ২৩ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, অকারণে রোদে না বেরোনো, পর্যাপ্ত জল খাওয়া এবং শরীর ঠান্ডা রাখার দিকে বিশেষ নজর দেওয়ার।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini