Sunday, June 7, 2026
HomeBig newsপ্রথম দফায় কারা ভোট দিতে পারবেন? তালিকা প্রকাশ করল ট্রাইব্যুনাল

প্রথম দফায় কারা ভোট দিতে পারবেন? তালিকা প্রকাশ করল ট্রাইব্যুনাল

এদিন ভোররাতে এই তালিকা প্রকাশ করা হয় কমিশনের তরফে

ওয়েব ডেস্ক : রাত পোহালেই বঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তার আগে ট্রাইব্যুনালে (Tribunal) নিষ্পত্তি ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। এদিন ভোররাতে এই তালিকা প্রকাশ করা হয়। কমিশনের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে। তবে কত নাম যুক্ত বা বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি

মূলত সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে ট্রাইব্যুনাল নিষ্পত্তি হওয়া নামের প্রথম তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় পোশাকি নাম হল ‘অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নং ১’। তবে যাদের নাম তালিকায় যুক্ত হয়েছে তাঁদের জন্য এটি বেশ স্বস্তির খবর। কারণ, বৃহস্পতিবার ভোট দিতে পারবেন তাঁরা। তবে ঠিক কতজন ভোটার ভোট দিতে পারবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি। বাদ যাওয়া নামও স্পষ্ট করা হয়নি কমিশনের তরফে। সূত্রের খবর, বুধবার বিকেলে এ নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হতে পারে।

আরও খবর : তীব্র গরমের মাঝে স্বস্তির খবর, এই জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা

উল্লেখ্য, সংবিধানের ১৪২ ধারা অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করে শীর্ষ আদালত জানিয়েছিল, ভোটের ২ দিন আগে ট্রাইব্যুনাল (Tribunal) যাঁদের যোগ্য বলে মনে করবে, তাঁরা ভোট দিতে পারবেন। সেই মতো তালিকা প্রকাশ করেছে কমিশন। এবার এই যুক্ত ভোটারদের নিয়ে নতুন পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে কমিশন।

সেই মতো বহু ভোটার বৃহস্পতিবার ভোট দিতে পারবেন। এর পর বঙ্গে ভোট রয়েছে ২৯ এপ্রিল। তার আগে ২৭ এপ্রিল ফের একবার তালিকা প্রকাশ করবে কমিশন। সেই অনুযায়ী হবে দ্বিতীয় দফার ভোট।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini