Friday, April 24, 2026
HomeScrollমমতা'র সমর্থনে এবার বঙ্গ সফরে কেজরিওয়াল!
Arvind Kejriwal

মমতা’র সমর্থনে এবার বঙ্গ সফরে কেজরিওয়াল!

আগামী ২৬ ও ২৭ এপ্রিল রাজ্য সফরে আসতে চলেছেন তিনি

ওয়েব ডেস্ক : বাংলায় বৃহস্পতিবার শেষ হয়েছে প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election 2026)। এবার হবে দ্বিতীয় তথা শেষ দফা। তা হবে আগামী ২৯ এপ্রিল। তার আগে বড় রাজনৈতিক বার্তা দিতে পশ্চিমবঙ্গে আসতে চলেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। জানা যাচ্ছে, তৃণমূল সুপ্রিমোর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমন্ত্রণে আগামী ২৬ ও ২৭ এপ্রিল রাজ্য সফরে আসতে চলেছেন তিনি।

সূত্রের খবর, দুই দিনের সফরে একাধিক জনসভা ও প্রচার কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে কেজরিওয়ালের (Arvind Kejriwal)। ভোটের দ্বিতীয় দফার আগে এই সফর তৃণমূল কংগ্রেসের প্রচারে নতুন গতি আনবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও খবর : ‘এবারের ভোট, বাংলার মানুষের অধিকার রক্ষার লড়াই,’ চৌরঙ্গী থেকে বিজেপি ও কমিশনকে নিশানা মমতার

এদিকে বলে রাখা দরকার, প্রথম দফার নির্বাচনের একদিন আগে মমতাকে ফোন করেছিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বুধবার নিজেই সমাজমাধ্যমে এ কথা জানান তিনি। আপ প্রধান বলেছিলেন, “এইমাত্র ফোনে মমতা দিদির সঙ্গে কথা বললাম। পূর্ণ সংহতি ও সমর্থন জানালাম। তিনি অন্যতম কঠিন একটি লড়াই লড়ছেন, যা ভারতীয় গণতন্ত্রের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি লড়াইও বটে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন সহ সমস্ত প্রতিষ্ঠানের অপব্যবহার করা সত্ত্বেও মোদিজি হারবেন।”

তার পরেই দ্বিতীয় দফার নির্বাচনের আগে বঙ্গে আসতে চলেছেন কেজরিওয়াল (Arvind Kejriwal)। ২৬ ও ২৭ এপ্রিল রাজ্য সফরে তিনি আসবেন বলেই সূত্রের খবর। এদিকে প্রথম দফার ভোটের পর রাজ্যের রাজনৈতিক পারদ চড়েছে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে কেজরিওয়ালের এই উপস্থিতি ভোটের সমীকরণে কতটা প্রভাব ফেলবে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker