ওয়েব ডেস্ক: ক্রিকেটের (Cricket) বাইশ গজ ছাড়িয়ে এবার সমাজ গঠনের পিচে ব্যাট ধরলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। নকশালমুক্ত ছত্তিশগড়ের (Chattishgarh) বস্তার (Bastar) অঞ্চলে গিয়ে ৫০টি খেলার মাঠ তৈরির উদ্যোগ নিলেন ‘মাস্টার ব্লাস্টার’, যার সুবিধা পাবে প্রায় ৫ হাজার শিশু।
সাম্প্রতিক সময়ে বস্তার এলাকায় সফরে গিয়ে স্থানীয় শিশুদের সঙ্গে সময় কাটান সচিন। খেলাধুলার মাধ্যমে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই এই বড় সিদ্ধান্ত। দীর্ঘদিন নকশাল প্রভাবিত এই অঞ্চলে এখন শান্তির পরিবেশ ফিরছে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে শিশুদের জন্য সুস্থ, নিরাপদ ভবিষ্যৎ গড়ার বার্তা দিলেন তিনি।
আরও পড়ুন: অনুশীলন শুরু করলেন ধোনি, মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামবেন ‘মাহি’?
এই প্রকল্পের মাধ্যমে শুধু খেলার মাঠই নয়, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের ওপর জোর দেওয়া হবে। স্থানীয় প্রশাসন ও সংগঠনের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হবে বলে জানা গেছে। সচিনের এই পদক্ষেপে খুশি স্থানীয় মানুষজনও। তাদের মতে, এতদিন যে এলাকায় ভয় ও অনিশ্চয়তা ছিল, সেখানে এবার খেলাধুলার মাধ্যমে নতুন আশার আলো দেখা যাচ্ছে।







