Saturday, June 6, 2026
HomeScrollঅনুশীলন শুরু করলেন ধোনি, মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামবেন 'মাহি'?
MS Dhoni

অনুশীলন শুরু করলেন ধোনি, মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামবেন ‘মাহি’?

ধোনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন, জানিয়েছেন মাইকেল হাসি

ওয়েব ডেস্ক : চলতি আইপিএল (IPL) মরসুমে এখনও পর্যন্ত মাঠে নামেননি চেন্নাই সুপার কিংসের (CSK) প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কাফ ইনজুরির কারণে প্রথম দুই সপ্তাহ বাইরে থাকতে হয়েছে তাঁকে। তবে এবার তাঁর মাঠে নামার জল্পনা তুঙ্গে। কারণ সম্প্রতি তাঁকে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে।

সম্প্রতি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)-এর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ধোনি নেটে উইকেটকিপিং করছেন। এই ভিডিও সামনে আসতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি খুব শীঘ্রই মাঠে ফিরছেন ‘থালা’? এদিকে আগামী ম্যাচেই বড় পরীক্ষা সিএসকে-র। কারণ, চেন্নাইয়ের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এই হাইভোল্টেজ লড়াইকে অনেকেই ‘এল ক্লাসিকো’ বলে থাকেন। ফলে সেই ম্যাচেই ধোনির প্রত্যাবর্তন হতে পারে বলে জোর জল্পনা তৈরি হয়েছে।

আরও খবর : কাটল খরা, ফের ভয়ঙ্কর হয়ে উঠলেন বুমরা, ৩২৫ দিন পর ঝুলিতে এল উইকেট

এদিকে দলের পারফরম্যান্সও খুব একটা সন্তোষজনক নয়। এখনও পর্যন্ত ৬ ম্যাচে ৪টিতেই হেরেছে সিএসকে (CSK)। ফলে ধোনির অভাব স্পষ্টভাবেই অনুভূত হচ্ছে দলে। তবে আগামী ম্যাচে ধোনিকে খেলতে দেখা যাবে? তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে।

এদিকে দলের ব্যাটিং কোচ মাইকেল হাসি জানিয়েছেন, ধোনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ব্যাট হাতে তিনি ভালো ছন্দেই রয়েছেন। তবে ম্যাচ ফিটনেস, বিশেষ করে দৌড়ানোর গতি ও ফিটনেস নিয়ে এখনও কাজ চলছে। তবে মুম্বইয়ের বিরুদ্ধে তিনি খেলেন কি না সেটাই এখন দেখার।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini