Sunday, April 26, 2026
HomeScroll৯ দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ভূত বাংলা’!
Bhoot Bangla enters 100 crore club

৯ দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ভূত বাংলা’!

দর্শকদের ইতিবাচক সাড়ার জেরে ছবির আয় ক্রমেই ঊর্ধ্বমুখী

ওয়েব ডেস্ক: বক্সঅফিসে (Box Office) দাপট দেখাচ্ছে অক্ষয় কুমারের (Akshay Kumar) ‘ভূত বাংলা’ (Bhoot Bangla)। মুক্তির মাত্র ৯ দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই হরর-কমেডি (Horror Comedy) ছবি। দর্শকদের ইতিবাচক সাড়ার জেরে ছবির আয় ক্রমেই ঊর্ধ্বমুখী।

রিপোর্ট অনুযায়ী, ৯ দিনে ছবির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১০০.৯৮ কোটি টাকা। নবম দিনে অর্থাৎ শনিবার ‘ভূত বাংলা’ আয় করেছে প্রায় ৯.৯৮ কোটি টাকা। রবিবার সকাল পর্যন্ত ছবির আয় শুরু হয়েছে ৮ লক্ষ দিয়ে, এবং অনুমান করা হচ্ছে দ্বিতীয় রবিবারে ১৩ থেকে ১৫ কোটি টাকার ব্যবসা করতে পারে ছবিটি।

আরও পড়ুন: অক্ষয়ের মেয়েকে কুপ্রস্তাব! গ্রেফতার ১

১২০ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি খুব দ্রুতই নিজের খরচ তুলে ফেলবে বলে মনে করছেন ট্রেড বিশ্লেষকরা। মুক্তির প্রথম সপ্তাহেই ‘ভূত বাংলা’ আয় করেছিল প্রায় ৮৪ কোটি টাকা, যা ছবির শক্তিশালী শুরু নিশ্চিত করে। দ্বিতীয় সপ্তাহেও একই ধারাবাহিকতা বজায় রেখেছে এই ছবি।

বর্তমানে ‘গিনি ওয়েডস সানি ২’-এর সঙ্গে প্রতিযোগিতায় থাকলেও, আয়ের নিরিখে অনেকটাই এগিয়ে অক্ষয়ের এই ছবি। ফলে আগামিদিনেও বক্সঅফিসে ভালো ফল করার সম্ভাবনা রয়েছে।

প্রিয়দর্শনের পরিচালনায় ‘ভূত বাংলা’ একটি ফ্যান্টাসি-হরর ড্রামা। অক্ষয় কুমারের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন ভামিকা গাব্বি, রাজপাল যাদব, টাবু এবং পরেশ রাওয়াল। বহু বছর পর অক্ষয়-প্রিয়দর্শন জুটির প্রত্যাবর্তন দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করেছে।

অন্যদিকে, কাজের ক্ষেত্রে অক্ষয় কুমারকে খুব শিগগিরই দেখা যেতে পারে ‘হাইওয়ান’ ছবিতে, যেখানে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করবেন। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর মতো বড় প্রজেক্ট।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188