Sunday, April 26, 2026
HomeScrollদ্বিতীয় দফার ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া! জানাল হাওয়া অফিস
Weather Update

দ্বিতীয় দফার ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া! জানাল হাওয়া অফিস

বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কালবৈশাখী সঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: এপ্রিলে গরমের আগের সব রেকর্ড ভেঙে যাবে। তবে তাপপ্রবাহ এবং গরমের দাপট থেকে আগামী দু’এক দিনের মধ্যে মুক্তি না মিললেও, তার পর থেকে যে আবহাওয়ার কিছুটা বদল হতে চলেছে। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর (Kalbaisakhi) কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। আজ বিকেল বা সন্ধ্যা নাগাদ কালবৈশাখীর তাণ্ডব হতে পারে! দ্বিতীয় দফার ভোটের দিন অর্থাৎ ২৯ এপ্রিল কেমন থাকবে আবহাওয়া? দ্বিতীয় দফায় ভোট রয়েছে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতার বাতাসে জলীয় বাষ্প বেশি। সকাল থেকে দুপুর পর্যন্ত গরম ও অস্বস্তি থাকবে। পরিষ্কার আকাশে রোদের তেজ বাড়বে। রবিবার বিকেল নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির (Rainfall Forecast) সম্ভাবনা বেশি থাকবে। সঙ্গে বজ্রপাত। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। কাল সোমবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা।প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম, বর্ধমান, বীরভূম ও উত্তর ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার বা তার বেশি গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামিকাল সোমবারও কালবৈশাখীর সম্ভাবনা। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। বুধবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

দ্বিতীয় দফার ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া!দ্বিতীয় দফার ভোটের দিন অর্থাৎ ২৯ এপ্রিল কেমন থাকবে আবহাওয়া? দ্বিতীয় দফায় ভোট রয়েছে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। হাওয়া অফিস জানিয়েছে, এই সাত জেলায় ২৯ এপ্রিল ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভোটের আগেই রাজ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন:দ্বিতীয় দফার ভোটে কর্মী সঙ্কট! ঘাটতি মেটাতে নতুন নির্দেশিকা জারি কমিশনের

রবিবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। তবে বেলা বাড়ার সঙ্গে বাড়বে রোদের তেজ। সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিতে পড়তে পারেন পথচলতি সাধারণ মানুষ। তবে বিকেলের পর থেকে শহরে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা প্রবল। আজ বিকেল বা সন্ধ্যায় কালবৈশাখীর তাণ্ডব হতে পারে।শহর কলকাতায় রোদের তেজ বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া। রবিবার ও সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা। দুপুরের পর সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বজ্রপাত এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬২ থেকে ৯১ শতাংশ।

উত্তরবঙ্গেও এপ্রিলের বাকি ক’টা দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পার্বত্য এলাকায় মঙ্গলবার পর্যন্ত কমলা সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই জেলাগুলিতে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা।বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা বিক্ষিপ্তভাবে কিছু এলাকায়। ওপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিতে ঝড়ের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে এই জেলাগুলিতে। তবে নিচের দিকে জেলা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ঝড় বৃষ্টির সর্তকতা জারি ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188