Tuesday, April 28, 2026
HomeScrollচটুল নাচ যোগীরাজ্যের ‘সিংঘম’-এর ভিডিও দেখিয়ে খোঁচা মহুয়া-অখিলেশের
Ajay Pal Sharma

চটুল নাচ যোগীরাজ্যের ‘সিংঘম’-এর ভিডিও দেখিয়ে খোঁচা মহুয়া-অখিলেশের

লাস্যময়ীর সঙ্গে চটুল নাচ যোগীরাজ্যের ‘সিংঘম’-এর, ভাইরাল ভিডিও

ওয়েব ডেস্ক: দ্বিতীয় দফা ভোটের আগে চর্চায় উত্তরপ্রদেশের ‘সিংঘম’ আইপিএস অজয় পাল শর্মা (Ajay Pal Sharma)। দক্ষিণ ২৪ পরগনায় পুলিশ পর্যবেক্ষক হয়ে এসেছেন ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ (Encounter Specialist) আইপিএস অজয় পাল শর্মা, তাঁকে নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে। এবার লাস্যময়ীর সঙ্গে ফূর্তিতে ব্যস্ত যোগীরাজ্যের ‘সিংঘম’!ভিডিও প্রকাশ করে সোশাল মিডিয়ায় অজয় পাল শর্মাকে (Ajay Pal Sharma) মিষ্টি ভাষায় কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। মহুয়ার পাশে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের ডিআইজি-কে কটাক্ষ করেছেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ইন্ডিয়ার জোটশরিক অখিলেশ যাদবও (Akhilesh Yadav)।

অজয় পাল শর্মা (Ajay Pal Sharma) এখন দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক। ফলতার তৃণমূল প্রার্থীর বাড়িতে হানা থেকে শুরু করে তাঁর ব্যক্তিগত জীবনের ভিডিও ভাইরাল হওয়া – সব মিলিয়ে ভোটের মুখে সরগরম রাজনৈতিক ময়দান। আইপিএস অজয় পাল শর্মার কয়েকটি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে সরাসরি আক্রমণ শানিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ভিডিওটিতে উত্তরপ্রদেশের ‘সিংঘম’কে হালকা মেজাজে নাচগান করতে দেখা যাচ্ছে। এক লাস্যময়ীর সঙ্গে ফূর্তিতে মত্ত ‘সিংঘম’! আলো-আঁধারি ঘেরা স্বল্পবসনা এক লাস্যময়ীর সঙ্গে নাচেগানে ব্যস্ত ‘সিংঘম’। তা পোস্ট করে মহুয়া তাঁকে ‘ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া’ সম্বোধন করে লিখেছেন, ‘দেখে ভালো লাগছে যে আপনি ফান্টা স্টাইলে ফূর্তি করতে ব্যস্ত। ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকুন। আর মনে রাখবেন, বাংলায় সবসময়ে তৃণমূল। মহুয়ার সুরে সুর মিলিয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।ত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে এই ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছেন, পুলিশ অফিসারের এই ধরনের আচরণ উত্তরপ্রদেশের জন্য লজ্জার। তাঁর মতে, এটি বিজেপির অনুগামী মহলের মহিলাদের প্রতি অসম্মান প্রদর্শনেরই এক চিত্র।

আরও পড়ুন: দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনে ভোটগ্রহণ, প্রস্তুত ৩০টি DCRC সেন্টার

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188