ওয়েব ডেস্ক : নদিয়ার (Nadia) তেহট্টে ইভিএম (EVM) ও ভিভিপ্যাট (VVPAT) ভর্তি গাড়িকে ঘিরে উত্তেজনা ছড়াল। তেহট্টের ৭৮ নম্বর বিধানসভা কেন্দ্রের দিগলকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকার বাগডাঙ্গা নিরঞ্জন কলোনিতে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। অভিযোগ, ৭৬ নম্বর বুথের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল তিনটি ইভিএম বোঝাই গাড়ি।
স্থানীয় বাসিন্দা ও বিজেপি (BJP) কর্মীদের দাবি, গাড়িগুলির সঙ্গে কোনও কেন্দ্রীয় বাহিনী বা পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। বিষয়টি ঘিরে সন্দেহ তৈরি হতেই দুটি গাড়ি আটক করে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ভিতরে নিয়ে যাওয়া হয়। এরপরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আরও খবর : ভোটের দিন কেতুগ্রামে চাঞ্চল্য! বুথের কাছেই ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Police) ও কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। দীর্ঘক্ষণ ধরে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা চলে। স্থানীয়দের প্রশ্ন ছিল, ইভিএমগুলি কোথা থেকে আনা হচ্ছিল এবং কেন সেগুলি যথাযথ নিরাপত্তা ছাড়াই নিয়ে যাওয়া হচ্ছিল। ভোটে কারচুপির আশঙ্কার অভিযোগও তোলেন বিক্ষোভকারীরা।
পরে গ্রামবাসীদের উপস্থিতিতেই ইভিএম ও ভিভিপ্যাট মেশিন পরীক্ষা করা হয়। পরিস্থিতি শান্ত হলে সাধারণ মানুষ মেশিনগুলি কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেন। প্রশাসন সূত্রে খবর, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
দেখুন অন্য খবর :







