Tuesday, June 16, 2026
HomeScrollফের খতম হল আরও এক ভারতশত্রু
Enemy of India

ফের খতম হল আরও এক ভারতশত্রু

উপত্যকায় একাধিক হামলার সঙ্গে যুক্ত ছিল অভিযুক্ত

ওয়েব ডেস্ক : পাকিস্তানে খতম হল ভারতের (India) আরও এক শত্রু (Enemy)। এবার হিজবুল মুজাহিদিন জঙ্গি (Terrorist) সাজ্জাদ আহমেদের মৃত্যুর খবর সামনে আসছে। সূত্রের খবর, অজ্ঞাত পরিচয় কোনও আততায়ীর হামলা মৃত্যু (Death) হয়েছে ওই জঙ্গির। ঘটনাটি ঘটেছে রাজধানী ইসলামাবাদে। জানা গিয়েছে, উপত্যকায় একাধিক হামলার সঙ্গে যুক্ত ছিল ওই জঙ্গি।

তবে এ নিয়ে পাকিস্তানের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে স্থানীয় প্রশাসন মৃত্যুর (Death) কারণ খতিয়ে দেখার পাশাপাশি তদন্ত শুরু করেছে বলে খবর। অনেকে মনে করছেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকতে পারে অভ্যন্তরীণ কোনও সংঘাত।

আরও খবর : হরমুজ প্রণালীর নাম এবার ‘ট্রাম্প প্রণালী’!

মূলত, হিজবুল মুজাহিদিন জঙ্গি সাজ্জাদ আহমেদ বারামুলার বাসিন্দা। পরে সে পাকিস্তানে চলে যায়। সেখান থেকে সে একাধিক ভারতবিরোধী কার্যকলাপ শুরু করে। সূত্রের খবর, জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) সহ বিভিন্ন জায়গায় যে হামলা হয়েছে, তার পিছনে হাত রয়েছে সাজ্জাদের। দীর্ঘদিন ধরে ভারতের হিটলিস্টে ছিল এই জঙ্গি। ফলে এই জঙ্গির মৃত্যু ভারতের নিরাপত্তার জন্য স্বস্তির বলেই মনে করছেন অনেকে।

তবে এই প্রথম নয়, গত কিছু সময় ধরে ভারতবিরোধী একাধিক শত্রুর মৃত্যু হয়েছে। অজ্ঞাত পরিচয় কোনও আততায়ীর হামলাতে তাঁদের মৃত্যু হচ্ছে বলে খবর সামনে এসেছিল। এবার সেই তালিকায় যুক্ত হল সাজ্জাদ আহমেদে নাম।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO