Monday, May 4, 2026
HomeBig newsভবানীপুরে এগিয়ে গেলেন শুভেন্দু! ১৫৫৮ ভোটে পিছিয়ে মমতা
West Bengal Assembly Election Result 2026

ভবানীপুরে এগিয়ে গেলেন শুভেন্দু! ১৫৫৮ ভোটে পিছিয়ে মমতা

কোন আসনে কে এগিয়ে, কোথায় হাড্ডাহাড্ডি লড়াই,? দেখে নিন এক নজরে...

এক নজরে
07.45 সর্বশেষ
সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা
07.50
৪৩২ কাউন্টিং অবজার্ভার, নিরাপত্তায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
07.51
লোডশেডিং ঠেকাতে জোর প্রস্তুতি
07.52
বিজয় মিছিলে কড়াকড়ি ভাবনা কমিশনের, অশান্তি এড়াতেই বাড়তি সতর্কতা
07.53
গণনার আগে উত্তেজনা নেতাজি ইন্ডোরে, বাহিনীর সঙ্গে বচসা শশী পাঁজার
07.53
এক নজরে ভোটপর্ব, ২৯৩ আসনে গণনা, ম্যাজিক ফিগার নামল ১৪৭
07.54
কলকাতায় কড়া নিরাপত্তা, গণনা কেন্দ্রের বাইরে জারি ১৬৩ ধারা
07.57
কড়া নিরাপত্তা সাখাওয়াত মেমরিয়াল স্কুলের সামনে
08.00
শুরু ভোটগণনা
08.13
বালিগঞ্জে গণনা কেন্দ্রের বাইরে কংগ্রেসের বিক্ষোভ
08.21
আসানসোলে এগিয়ে অগ্নিমিত্রা, পিছিয়ে শশী পাঁজা
08.25
সাখাওয়াতে মেমোরিয়াল স্কুলে কমিশনের নোটিস, আঁটসাঁট নিরাপত্তায় ভবানীপুরের গণনা
08.29
ভবানীপুরে এগিয়ে মমতা
08.47
ভাঙড়ে এগিয়ে শওকত, পিছিয়ে নওশাদ
08.56
পানিহাটিতে এগিয়ে ‘অভয়ার মা’ রত্না দেবনাথ
09.00
মালদহে এগিয়ে বিজেপি
09.02
নদিয়ার কালীগঞ্জে এগিয়ে তৃণমূল
09.02
পূর্ব বর্ধমানে এগিয়ে তৃণমূল
09.03
বীরভূমে এগিয়ে কে?
09.04
মুর্শিদাবাদে পোস্টাল ব্যালটে মিশ্র ট্রেন্ড
09.05
দক্ষিণ ২৪ পরগনায় পোস্টাল ব্যালটে লিড বিজেপির
09.07
ডোমকলে লাল ঝড়
09.09
ঝাড়গ্রামে বিজেপির লিড
09.14
নন্দীগ্রামে এগিয়ে বিজেপি
09.14
দিনহাটায় পোস্টাল ব্যালটে লিড বিজেপির
09.15
মধ্য হাওড়ায় এগিয়ে তৃণমূল
09.18
ক্যানিংয়ে এগিয়ে তৃণমূল
09.20
ফালাকাটায় বিজেপি এগিয়ে
09.22
কালিম্পঙে ধাক্কা বিজেপির
09.24
আসানসোল দক্ষিণে এগিয়ে অগ্নিমিত্রা
09.25
দেগঙ্গায় তৃণমূলের দাপট
09.26
মহেশতলায় বড় লিড তৃণমূলের
09.27
মন্তেশ্বর কেন্দ্রে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে বিজেপি
09.28
বহরমপুরে পিছিয়ে অধীর
09.29
নাকাশিপাড়ায় লিড তৃণমূলের
09.30
কান্দিতে পোস্টাল ব্যালটে বিজেপির লিড
09.30
পশ্চিম বর্ধমানে দাপট বিজেপির
09.31
উত্তর হাওড়ায় চাপে তৃণমূল
09.36
রায়গঞ্জে পিছিয়ে তৃণমূল
09.37
মুর্শিদাবাদে এগিয়ে বিজেপি
09.39
পশ্চিম বর্ধমানে এগিয়ে বিজেপি
09.39
গণনার মাঝেই বড় দাবি শুভেন্দুর
09.40
গঙ্গারামপুরে কমল ব্যবধান, দ্বিতীয় রাউন্ডে ৫০০ ভোটে এগিয়ে তৃণমূল
09.41
রেজিনগরে বড় লিড হুমায়ুন কবীরের
09.42
সুতিতে প্রথম রাউন্ডেই তৃণমূলের লিড
09.42
বাঁকুড়ায় এগিয়ে বিজেপি
09.43
এন্টালিতে তৃণমূলের বড় লিড
09.44
শ্যামপুকুরে পিছিয়ে শশী পাঁজা
09.45
ক্যানিং পূর্বে এগিয়ে তৃণমূল
09.46
রাজগঞ্জ-ভগবানগোলায় বিজেপি এগিয়ে
09.50
কোচবিহারে গেরুয়া ঝড়
09.51
বালীগঞ্জে এগিয়ে তৃণমূল
09.56
সিঙ্গুরে এগিয়ে তৃণমূল
09.57
মেখলিগঞ্জে গেরুয়া শিবিরের দাপট
09.58
ওন্দায় এগিয়ে বিজেপি
10,03
‘কড়াকড়ি বেশি, তবে তৃণমূলই আসছে’ সাখাওয়াত থেকে বার্তা কাজরীর
10.07
ভবানীপুরে লিড মমতার
10.10
শিবপুরে এগিয়ে রুদ্রনীল
10.11
ছাতনায় প্রথম রাউন্ডের গণনায় এগিয়ে বিজেপি
10.13
রাসবিহারী কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত
10.14
ফার্স্ট রাউন্ড গণনার শেষে বলরামপুর বিধানসভায় বিজেপি প্রার্থী জলধর মাহাতো
10.15
ডায়মন্ডহারবার বিধানসভায় ২৫৮০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী দীপক হালদার
10.16
দিনহাটা কেন্দ্রে পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ
10.17
সামসেরগঞ্জে তৃণমূলের লিড
10.20
আসানসোলে বাড়ছে ব্যবধান, দ্বিতীয় রাউন্ডের পর বড় লিড অগ্নিমিত্রার
10.22
জলঙ্গিতে এগিয়ে সিপিএম
10.23
বেলেঘাটায় এগিয়ে কুণাল ঘোষ
10.24
বরানগরে এগিয়ে সজল ঘোষ
10.27
দেড় হাজার ভোটে এগিয়ে দিলীপ
10.32
ভবানীপুরে পিছিয়ে মমতা

কলকাতা: আজ ৪ মে, ২০২৬! বাংলার ভাগ্য নির্ধারণের দিন (West Bengal Assembly Election 2026 Result) ! মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ম্যাজিক কি বজায় থাকবে, নাকি বাজিমাত করবে বিরোধীরা? কোন আসনে কে এগিয়ে, কোথায় হাড্ডাহাড্ডি লড়াই, সব জানতে স্ক্রল করুন।

আরও পড়ুন: ফল ঘোষণার আগেই ‘রঙের লড়াই’! বাজারে গেরুয়া ঝড় না সবুজ ঢেউ, কোন আবিরে এগিয়ে বাংলা?

এক নজরে
🕒 শেষ আপডেট:
🕒 শেষ আপডেট: 10.32
ভবানীপুরে পিছিয়ে মমতা

ভবানীপুরে পিছিয়ে মমতা। ১৫৫৮ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

🕒 শেষ আপডেট: 10.27
দেড় হাজার ভোটে এগিয়ে দিলীপ

খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

🕒 শেষ আপডেট: 10.24
বরানগরে এগিয়ে সজল ঘোষ

বরানগরে এগিয়ে সজল ঘোষ, পিছিয়ে সায়ন্তিকা।

🕒 শেষ আপডেট: 10.23
বেলেঘাটায় এগিয়ে কুণাল ঘোষ

প্রাথমিক গণনায় বেলেঘাটা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। পাশাপাশি সবং এবং খণ্ডঘোষ কেন্দ্রেও লিডে রয়েছে তৃণমূল কংগ্রেস। একাধিক কেন্দ্রে শুরু থেকেই দাপট দেখাচ্ছে শাসকদল।

🕒 শেষ আপডেট: 10.22
জলঙ্গিতে এগিয়ে সিপিএম

জলঙ্গি বিধানসভায় ১০৮৩ ভোটে এগিয়ে সিপিএম।

🕒 শেষ আপডেট: 10.20
আসানসোলে বাড়ছে ব্যবধান, দ্বিতীয় রাউন্ডের পর বড় লিড অগ্নিমিত্রার

আসানসোল কেন্দ্রে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে বড় ব্যবধান তৈরি করেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। প্রায় ৯৫৮৯ ভোটে এগিয়ে রয়েছেন তিনি, শুরু থেকেই লিড বাড়াচ্ছে গেরুয়া শিবির।

🕒 শেষ আপডেট: 10.17
সামসেরগঞ্জে তৃণমূলের লিড

মুর্শিদাবাদ জেলার একাধিক কেন্দ্রে এগিয়ে তৃণমূল। চাপড়া কেন্দ্রে প্রথম রাউন্ড শেষে প্রায় ৪২০০ ভোটে লিড নিয়েছেন তৃণমূল প্রার্থী জেবের শেখ। অন্যদিকে শমসেরগঞ্জে প্রথম তিন রাউন্ডের গণনায় প্রায় ৩৫০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী।

🕒 শেষ আপডেট: 10.16
দিনহাটা কেন্দ্রে পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ

দিনহাটা কেন্দ্রে পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ , ৫৫৭৫ ভোটে পিছিয়ে তিনি।

🕒 শেষ আপডেট: 10.15
ডায়মন্ডহারবার বিধানসভায় ২৫৮০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী দীপক হালদার

ডায়মন্ডহারবার বিধানসভায় ২৫৮০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী দীপক হালদার।

🕒 শেষ আপডেট: 10.14
ফার্স্ট রাউন্ড গণনার শেষে বলরামপুর বিধানসভায় বিজেপি প্রার্থী জলধর মাহাতো

ফার্স্ট রাউন্ড গণনার শেষে বলরামপুর বিধানসভায় বিজেপি প্রার্থী জলধর মাহাতো ১৫৯১ ভোটে এগিয়ে তিনি।

🕒 শেষ আপডেট: 10.13
রাসবিহারী কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত

রাসবিহারী কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। আপাতত ২৬৭৩ ভোটে এগিয়ে বলে সূত্রের খবর

🕒 শেষ আপডেট: 10.11
ছাতনায় প্রথম রাউন্ডের গণনায় এগিয়ে বিজেপি

ছাতনা বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ডের গণনায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়। প্রায় ১৫১৮ ভোটে লিড নিয়েছেন তিনি। পাশাপাশি ওন্দা কেন্দ্রেও প্রথম রাউন্ড শেষে ২৮৫০ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অমরনাথ শাখা।

🕒 শেষ আপডেট: 10.10
শিবপুরে এগিয়ে রুদ্রনীল

গোঘাট ও শিবপুর কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। শিবপুরে লিডে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। অন্যদিকে সুজাপুর, কাকদ্বীপ ও সিতাই কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন কেন্দ্রে টানটান উত্তেজনা বজায় রয়েছে।

🕒 শেষ আপডেট: 10.07
ভবানীপুরে লিড মমতার

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ডের গণনা শেষে এগিয়ে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পেয়েছেন ৩৬৬৬ ভোট, অন্যদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী পেয়েছেন ১৬৭০ ভোট। ফলে প্রায় ১৯৯৬ ভোটে লিড নিয়েছেন মমতা।

🕒 শেষ আপডেট: 10,03
‘কড়াকড়ি বেশি, তবে তৃণমূলই আসছে’ সাখাওয়াত থেকে বার্তা কাজরীর

ভবানীপুরের সাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এই গণনাকেন্দ্রে কড়াকড়ি একটু বেশি। এখনও আমরা তেমন কোনও নির্দিষ্ট তথ্য পাইনি। এখন তো সবাইকেই কোথাও এগিয়ে, কোথাও পিছিয়ে দেখানো হচ্ছে। তবে শেষ পর্যন্ত তৃণমূলই আসবে।”

🕒 শেষ আপডেট: 09.58
ওন্দায় এগিয়ে বিজেপি

ওন্দা বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ড শেষে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অমরনাথ শাখা। প্রায় ২৮৫০ ভোটে লিড নিয়েছেন তিনি।

🕒 শেষ আপডেট: 09.57
মেখলিগঞ্জে গেরুয়া শিবিরের দাপট

মেখলিগঞ্জ কেন্দ্রে প্রথম রাউন্ডের গণনায় এগিয়ে বিজেপি প্রার্থী দধিরাম রায়। প্রায় ২৭২৭ ভোটে লিড নিয়েছেন তিনি।

🕒 শেষ আপডেট: 09.56
সিঙ্গুরে এগিয়ে তৃণমূল

সিঙ্গুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী বেচারাম মান্না প্রায় ৩৯৭ ভোটে এগিয়ে। অন্যদিকে আসানসোল দক্ষিণে দ্বিতীয় রাউন্ড শেষে প্রায় ৯৫৮৯ ভোটে লিড বাড়িয়েছে বিজেপি।

🕒 শেষ আপডেট: 09.51
বালীগঞ্জে এগিয়ে তৃণমূল

বালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস শোভনদেব চট্টোপাধ্যায়।

🕒 শেষ আপডেট: 09.50
কোচবিহারে গেরুয়া ঝড়

কোচবিহার জেলার প্রাথমিক গণনায় এগিয়ে বিজেপি। দিনহাটা কেন্দ্রে প্রথম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী অজয় রায় ১৬৪৭ ভোটে লিড নিয়েছেন। অন্যদিকে মাথাভাঙা কেন্দ্রেও এগিয়ে রয়েছেন বিজেপি নেতা নিশীথ প্রামানিক। জেলার একাধিক কেন্দ্রে শুরুতেই দাপট দেখাচ্ছে গেরুয়া শিবির।

🕒 শেষ আপডেট: 09.46
রাজগঞ্জ-ভগবানগোলায় বিজেপি এগিয়ে

জলপাইগুড়ির রাজগঞ্জ এবং মুর্শিদাবাদের ভগবানগোলা, দুই কেন্দ্রেই প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছে বিজেপি।

🕒 শেষ আপডেট: 09.45
ক্যানিং পূর্বে এগিয়ে তৃণমূল

ক্যানিং পূর্ব কেন্দ্রে আরাবুল ইসলামকে পিছনে ফেলে প্রায় ২৩২০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বাহারুল ইসলাম।

🕒 শেষ আপডেট: 09.44
শ্যামপুকুরে পিছিয়ে শশী পাঁজা

কলকাতার শ্যামপুকুর কেন্দ্রে প্রাথমিক ট্রেন্ডে পিছিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা।

🕒 শেষ আপডেট: 09.43
এন্টালিতে তৃণমূলের বড় লিড

এন্টালি কেন্দ্রে প্রাথমিক গণনায় ৫১০৮ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী। অন্যদিকে বিনপুর কেন্দ্রে লিডে রয়েছে বিজেপি।

🕒 শেষ আপডেট: 09.42
বাঁকুড়ায় এগিয়ে বিজেপি

বাঁকুড়া কেন্দ্রে প্রথম রাউন্ড শেষে এগিয়ে বিজেপি প্রার্থী নিলাদ্রীশেখর দানা। প্রায় ২৪২৮ ভোটে লিড নিয়েছেন তিনি।

🕒 শেষ আপডেট: 09.42
সুতিতে প্রথম রাউন্ডেই তৃণমূলের লিড

সুতি বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ডের গণনায় প্রায় ১৫০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী। শুরু থেকেই লিড ধরে রেখেছে শাসকদল।

🕒 শেষ আপডেট: 09.41
রেজিনগরে বড় লিড হুমায়ুন কবীরের

রেজিনগর বিধানসভা কেন্দ্রে প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছেন হুমায়ুন কবীর। বর্তমানে প্রায় ৫৪৯৫ ভোটে লিড নিয়েছেন তিনি, যা শুরুতেই উল্লেখযোগ্য ব্যবধান।

🕒 শেষ আপডেট: 09.40
গঙ্গারামপুরে কমল ব্যবধান, দ্বিতীয় রাউন্ডে ৫০০ ভোটে এগিয়ে তৃণমূল

গঙ্গারামপুর কেন্দ্রে দ্বিতীয় রাউন্ডের গণনায় কিছুটা কমেছে ব্যবধান। তৃণমূল প্রার্থী গৌতম দাস এখন প্রায় ৫০০ ভোটে এগিয়ে রয়েছেন। লড়াই ক্রমশ জমে উঠছে এই কেন্দ্রে।

🕒 শেষ আপডেট: 09.39
গণনার মাঝেই বড় দাবি শুভেন্দুর

ভোটগণনা চলাকালীনই নিজের পর্যবেক্ষণ সামনে আনলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, “প্রাথমিকভাবে দেখছি হিন্দু ইভিএম বিজেপির, মুসলিম ইভিএম তৃণমূলের তবে আগের মতো নয়।” নন্দীগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, প্রথম রাউন্ডেই প্রায় ৩০০০ ভোটে এগিয়ে আছেন, যা তাঁর প্রত্যাশার তিনগুণ বেশি। ভবানীপুর নিয়েও আত্মবিশ্বাসী শুভেন্দু। তাঁর কথায়, “ওখানে টক্কর হবে। আটটি হিন্দু বুথে আমি লিডে আছি। ৯-১০ রাউন্ড থেকে দেখবেন আমি অনেক এগিয়ে যাব। ১০ রাউন্ডের পর আমাকে হারানো কঠিন হয়ে যাবে।”

🕒 শেষ আপডেট: 09.39
পশ্চিম বর্ধমানে এগিয়ে বিজেপি

পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, রানিগঞ্জ, জামুরিয়া ও বারাবানি বিধানসভায় বিজেপি এগিয়ে।

🕒 শেষ আপডেট: 09.37
মুর্শিদাবাদে এগিয়ে বিজেপি

মুর্শিদাবাদ ও নবগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ডের গণনায় বিজেপি এগিয়ে।

🕒 শেষ আপডেট: 09.36
রায়গঞ্জে পিছিয়ে তৃণমূল

রায়গঞ্জে পিছিয়ে তৃণমূল কংগ্রেস

🕒 শেষ আপডেট: 09.31
উত্তর হাওড়ায় চাপে তৃণমূল

উত্তর হাওড়া কেন্দ্রে প্রাথমিক ট্রেন্ডে পিছিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরী। শুরু থেকেই এই কেন্দ্রে লড়াই জমে উঠেছে।

🕒 শেষ আপডেট: 09.30
পশ্চিম বর্ধমানে দাপট বিজেপির

পশ্চিম বর্ধমান জেলার একাধিক কেন্দ্রে সামনে আসছে বিজেপির লিড। আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ এবং কুলটি—এই তিনটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির।

🕒 শেষ আপডেট: 09.30
কান্দিতে পোস্টাল ব্যালটে বিজেপির লিড

কান্দি বিধানসভা কেন্দ্রে প্রাথমিক গণনায় পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছে বিজেপি। শুরুতেই এই লিড ঘিরে নজর কাড়ছে গেরুয়া শিবির।

🕒 শেষ আপডেট: 09.29
নাকাশিপাড়ায় লিড তৃণমূলের

নাকাশিপাড়া কেন্দ্রে প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্লোল খাঁ। শুরু থেকেই এই কেন্দ্রে লিড ধরে রেখেছে শাসকদল।

🕒 শেষ আপডেট: 09.28
বহরমপুরে পিছিয়ে অধীর

বহরমপুর কেন্দ্রে প্রথম রাউন্ডের গণনায় এগিয়ে বিজেপি প্রার্থী। দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। প্রায় ১২০০ ভোটে পিছিয়ে রয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

🕒 শেষ আপডেট: 09.27
মন্তেশ্বর কেন্দ্রে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে বিজেপি

মন্তেশ্বর কেন্দ্রে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে বিজেপি প্রার্থী সৈকত পাঁজা। শুরুতেই লিড নিয়ে চাপে রেখেছে প্রতিপক্ষকে।

🕒 শেষ আপডেট: 09.26
মহেশতলায় বড় লিড তৃণমূলের

মহেশতলা কেন্দ্রে বড় ব্যবধান তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী শুভাশিস দাস প্রায় ১৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

🕒 শেষ আপডেট: 09.25
দেগঙ্গায় তৃণমূলের দাপট

দেগঙ্গা কেন্দ্রে প্রাথমিক গণনায় এগিয়ে তৃণমূল প্রার্থী আনিসুর রহমান। শুরু থেকেই লিড ধরে রেখেছে শাসকদল।

🕒 শেষ আপডেট: 09.24
আসানসোল দক্ষিণে এগিয়ে অগ্নিমিত্রা

আসানসোল দক্ষিণ কেন্দ্রে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

🕒 শেষ আপডেট: 09.22
কালিম্পঙে ধাক্কা বিজেপির

কালিম্পঙ কেন্দ্রের প্রাথমিক গণনায় পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী ভরত কুমার ছেত্রী। সেখানে ৪৫৭ ভোটে লিড নিয়েছে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (জিপিএম)। পাহাড়ি এই কেন্দ্রে শুরু থেকেই জমে উঠেছে লড়াই।

🕒 শেষ আপডেট: 09.20
ফালাকাটায় বিজেপি এগিয়ে

প্রথম রাউন্ডের গণনার পর ফালাকাটা বিধানসভা কেন্দ্রে দু’হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী দীপক বর্মন।

🕒 শেষ আপডেট: 09.18
ক্যানিংয়ে এগিয়ে তৃণমূল

ক্যানিং পশ্চিমে এগিয়ে তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস।

🕒 শেষ আপডেট: 09.15
মধ্য হাওড়ায় এগিয়ে তৃণমূল

মধ্য হাওড়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী অরূপ রায়।

🕒 শেষ আপডেট: 09.14
দিনহাটায় পোস্টাল ব্যালটে লিড বিজেপির

দিনহাটা কেন্দ্রে প্রাথমিক গণনায় পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অজয় রায়। বর্তমানে ১৪৭ ভোটে লিড নিয়েছে গেরুয়া শিবির

🕒 শেষ আপডেট: 09.14
নন্দীগ্রামে এগিয়ে বিজেপি

নন্দীগ্রামে ৩০০০ ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী।

🕒 শেষ আপডেট: 09.09
ঝাড়গ্রামে বিজেপির লিড

ঝাড়গ্রাম কেন্দ্রে এগিয়ে বিজেপি। প্রাথমিক হিসাবে প্রায় ৯৭৬ ভোটে লিড নিয়েছে গেরুয়া শিবির। শুরুতেই এই ব্যবধান ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।

🕒 শেষ আপডেট: 09.07
ডোমকলে লাল ঝড়

মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্রে প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছেন সিপিএম প্রার্থী। শুরুতেই এই লিড ঘিরে জেলায় নজর কাড়ছে বাম শিবিরের উপস্থিতি।

🕒 শেষ আপডেট: 09.05
দক্ষিণ ২৪ পরগনায় পোস্টাল ব্যালটে লিড বিজেপির

দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রাথমিক গণনায় পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছে বিজেপি। বিষ্ণুপুর ও বজবজ কেন্দ্র, দুটিতেই লিড নিয়েছে গেরুয়া শিবির। শুরুতেই এই ট্রেন্ড ঘিরে জেলায় বাড়ছে রাজনৈতিক চাপানউতোর।

🕒 শেষ আপডেট: 09.04
মুর্শিদাবাদে পোস্টাল ব্যালটে মিশ্র ট্রেন্ড

মুর্শিদাবাদ জেলার প্রাথমিক গণনায় সামনে আসছে ভিন্ন ছবি। পোস্টাল ব্যালটের হিসাবে জঙ্গিপুর কেন্দ্রে এগিয়ে বিজেপি। অন্যদিকে সুতিতে লিড নিয়েছে কংগ্রেস প্রার্থী। শমসেরগঞ্জেও এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী। জেলার বিভিন্ন কেন্দ্রে শুরু থেকেই জমে উঠছে ত্রিমুখী লড়াই।

🕒 শেষ আপডেট: 09.03
বীরভূমে এগিয়ে কে?

বীরভূম জেলার বিভিন্ন কেন্দ্রে সামনে আসছে প্রাথমিক লিডের ছবি। সিউড়ি ও দুবরাজপুর কেন্দ্রে এগিয়ে বিজেপি। অন্যদিকে ময়ূরেশ্বর, বোলপুর এবং লাভপুরে লিড নিয়েছে তৃণমূল কংগ্রেস। জেলার একাধিক কেন্দ্রে পাল্টাপাল্টি এগিয়ে থাকার লড়াইয়ে জমে উঠছে রাজনৈতিক সমীকরণ।

🕒 শেষ আপডেট: 09.02
পূর্ব বর্ধমানে এগিয়ে তৃণমূল

প্রাথমিক গণনায় পূর্ব বর্ধমান জেলায় এগিয়ে তৃণমূল কংগ্রেস। জেলার পাঁচটি আসনে লিড নিয়েছে শাসকদল।

🕒 শেষ আপডেট: 09.02
নদিয়ার কালীগঞ্জে এগিয়ে তৃণমূল

নদিয়ার কালীগঞ্জে আপাতত এগিয়ে তৃণমূল।

🕒 শেষ আপডেট: 09.00
মালদহে এগিয়ে বিজেপি

মালদহ জেলার একাধিক কেন্দ্রে সামনে আসছে প্রাথমিক ট্রেন্ড। হরিশ্চন্দ্রপুর, রতুয়া, মালদহ ও সুজাপুর কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে গাজোল ও ইংরেজবাজার কেন্দ্রে আপাতত এগিয়ে বিজেপি। জেলার বিভিন্ন কেন্দ্রে ভিন্ন ভিন্ন ছবিতে জমে উঠছে লড়াই।

🕒 শেষ আপডেট: 08.56
পানিহাটিতে এগিয়ে ‘অভয়ার মা’ রত্না দেবনাথ

প্রাথমিক গণনার ট্রেন্ডে পানিহাটি কেন্দ্রে নজরকাড়া ফল। এগিয়ে রয়েছেন ‘অভয়ার মা’ রত্না দেবনাথ। পিছিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তীর্থঙ্কর ঘোষ এবং সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত। শুরুর এই ফলেই কেন্দ্রটিকে ঘিরে বাড়ছে জল্পনা।

🕒 শেষ আপডেট: 08.47
ভাঙড়ে এগিয়ে শওকত, পিছিয়ে নওশাদ

প্রথম দফার ট্রেন্ডে ভাঙড় কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা। পিছিয়ে পড়েছেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি। অন্যদিকে নওদা কেন্দ্রে এগিয়ে আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর।

🕒 শেষ আপডেট: 08.29
ভবানীপুরে এগিয়ে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই। এই মুহূর্তে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু।

🕒 শেষ আপডেট: 08.25
সাখাওয়াতে মেমোরিয়াল স্কুলে কমিশনের নোটিস, আঁটসাঁট নিরাপত্তায় ভবানীপুরের গণনা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটগণনা চলছে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। সকাল থেকেই সেখানে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ছে। গণনাকেন্দ্রের বাইরে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি ব্যানার আকারে টাঙানো হয়েছে। নিয়ম-কানুন স্পষ্ট করে জানাতে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

🕒 শেষ আপডেট: 08.21
আসানসোলে এগিয়ে অগ্নিমিত্রা, পিছিয়ে শশী পাঁজা

গণনার শুরুর ট্রেন্ডেই নজরকাড়া ছবি। আসানসোল কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। অন্যদিকে শ্যামপুকুরে পিছিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা। পাশাপাশি মানিকতলা-বৌবাজার সংলগ্ন বলরামপুর এলাকাতেও পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি প্রার্থী। প্রাথমিক ট্রেন্ড ঘিরে চড়ছে রাজনৈতিক উত্তাপ।

🕒 শেষ আপডেট: 08.13
বালিগঞ্জে গণনা কেন্দ্রের বাইরে কংগ্রেসের বিক্ষোভ

বালিগঞ্জে গণনা কেন্দ্রের বাইরে তৈরি হল উত্তপ্ত পরিস্থিতি। কংগ্রেসের অভিযোগ, তাঁদের এজেন্টদের বসতে বাধা দেওয়া হচ্ছে। এই অভিযোগ ঘিরেই শুরু হয় বিক্ষোভ। মুহূর্তে পরিস্থিতি তীব্র আকার নেয়, তৈরি হয় বিশৃঙ্খলা। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

🕒 শেষ আপডেট: 08.00
শুরু ভোটগণনা

রাজ্যের ২৯৩টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত ভোটগণনা। প্রথমে গণনা হবে পোস্টাল ব্যালটের। তারপর ধাপে ধাপে শুরু হবে ইভিএমের ভোটগণনা। নজর এখন ফলাফলের ট্রেন্ডের দিকে।

🕒 শেষ আপডেট: 07.57
কড়া নিরাপত্তা সাখাওয়াত মেমরিয়াল স্কুলের সামনে

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটগণনা হচ্ছে সাখাওয়াত মেমরিয়াল স্কুলে। ভোর থেকেই সেখানে চোখে পড়ছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। স্কুলের সামনে ও আশপাশের রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে। এজেসি বোস রোড ক্রসিং থেকে শুরু করে পুরো এলাকা কার্যত নিয়ন্ত্রিত। মোতায়েন রয়েছে বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি তদারকিতে ঘটনাস্থলেই উপস্থিত কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি ডিপি সিংহ।

🕒 শেষ আপডেট: 07.54
কলকাতায় কড়া নিরাপত্তা, গণনা কেন্দ্রের বাইরে জারি ১৬৩ ধারা

ভোটগণনার দিন কলকাতাজুড়ে নিরাপত্তায় কোনও খামতি রাখেনি প্রশাসন। শহরের বিভিন্ন গণনাকেন্দ্রের বাইরে জারি করা হয়েছে ১৬৩ ধারা। ভোর ৫টা থেকে গণনা শেষ না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশ বাহিনী, সঙ্গে নজরদারিও চলছে কড়া হাতে।

🕒 শেষ আপডেট: 07.53
এক নজরে ভোটপর্ব, ২৯৩ আসনে গণনা, ম্যাজিক ফিগার নামল ১৪৭

২৩ এপ্রিল প্রথম দফায় ১৬ জেলার ১৫২ আসনে ভোট হয়। দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গের সাত জেলার ১৪২ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। মোট ২৯৪ আসনের মধ্যে আজ গণনা হচ্ছে ২৯৩টি কেন্দ্রে। দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনে অনিয়মের অভিযোগে ভোট বাতিল করেছে কমিশন। সেখানে ২১ মে পুনর্নির্বাচন, গণনা ২৪ মে। ফলে সরকার গড়ার ম্যাজিক ফিগার ১৪৮ থেকে কমে দাঁড়িয়েছে ১৪৭-এ।

🕒 শেষ আপডেট: 07.53
গণনার আগে উত্তেজনা নেতাজি ইন্ডোরে, বাহিনীর সঙ্গে বচসা শশী পাঁজার

গণনা শুরুর আগেই উত্তপ্ত হয়ে ওঠে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। কাউন্টিং সেন্টারে নিরাপত্তারত বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী শশী পাঁজা। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় কর্তৃপক্ষ।

🕒 শেষ আপডেট: 07.52
বিজয় মিছিলে কড়াকড়ি ভাবনা কমিশনের, অশান্তি এড়াতেই বাড়তি সতর্কতা

ফল ঘোষণার পর বিজয় মিছিল নিয়েও সতর্ক নির্বাচন কমিশন। জেলাশাসকদের আশঙ্কা, মিছিল ঘিরে অশান্তি ছড়াতে পারে। অতীত অভিজ্ঞতার কথা মাথায় রেখে এ বার মিছিলের ক্ষেত্রে পুলিশের অনুমতি বাধ্যতামূলক করার ভাবনা। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, স্থানীয় প্রশাসন ও পুলিশের সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

🕒 শেষ আপডেট: 07.51
লোডশেডিং ঠেকাতে জোর প্রস্তুতি

গণনার সময় বিদ্যুৎ বিভ্রাট এড়াতে বিদ্যুৎ সংস্থাগুলির সঙ্গে একাধিক বৈঠক করেছে কমিশন। জেনারেটরের ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি গণনাকর্মীদের মোবাইল নম্বর গোপন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, গণনাকক্ষে শুধু পর্যবেক্ষক ও রিটার্নিং অফিসার মোবাইল নিতে পারবেন, এজেন্টদের জন্য তা সম্পূর্ণ নিষিদ্ধ।

🕒 শেষ আপডেট: 07.50
৪৩২ কাউন্টিং অবজার্ভার, নিরাপত্তায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের ২৯৪ আসনের জন্য নিয়োগ করা হয়েছে ৪৩২ জন কাউন্টিং অবজার্ভার। পাশাপাশি থাকছেন পুলিশ পর্যবেক্ষকরাও। নিরাপত্তায় মোতায়েন ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ফলতা কেন্দ্রের বিতর্কিত বুথগুলি নিয়ে ২৪২ জন ভোটকর্মীর বিরুদ্ধে রিপোর্ট পাঠানো হয়েছে কমিশনে।

🕒 শেষ আপডেট: 07.45
সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা

সোমবার সকাল আটটা থেকে শুরু হচ্ছে ভোটগণনা। ৭৭টি গণনাকেন্দ্রে হবে ২৯৩ আসনের হিসাব। তার আগে গভীর রাত পর্যন্ত প্রস্তুতি বৈঠক হয়েছে নির্বাচন কমিশনের। তাঁদের তরফে স্পষ্ট বার্তা, গণনায় কোনও রকম গাফিলতি বা ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188