Monday, July 13, 2026
HomeScrollরাজ্যের কোথায় কত রাউন্ড গণনা? সবচেয়ে বেশি-কম কোন কেন্দ্রে
Election Commission

রাজ্যের কোথায় কত রাউন্ড গণনা? সবচেয়ে বেশি-কম কোন কেন্দ্রে

পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কোন দিকে রায় সোমবার স্পষ্ট হয়ে যাবে

কলকাতা: পরিবর্তন নাকি প্রত্যাবর্তনের পক্ষে মানুষের রায় তা সোমবার স্পষ্ট হয়ে যাবে। ফলতা আসনে নতুন করে ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। ফলতা আসন ছাড়া সোমবার বাংলার ২৯৩ আসনে ভোটগণনা (West Bengal Elections Counting 2026 ) রয়েছে। ইতিমধ্যে ভোট গণনা নিয়ে চূড়ান্ত সতর্ক নির্বাচন কমিশন। কোথাও কোনও খামতি রাখা হচ্ছে না। গণনায় সাহায্য করতে ইতিমধ্যে বিশেষ কাউন্টিং অবজার্ভার নিয়োগ করেছে কমিশন। শুধু তাই নয়, কয়েকটি জায়গায় থাকবেন বিশেষ কাউন্টিং পর্যবেক্ষকরাও। এ বারের নির্বাচনে ভবানীপুরে ইভিএমের মোট ২০ রাউন্ড গণনা হবে। অন্য দিকে, নন্দীগ্রামে ইভিএম গণনা হবে মোট ১৮ রাউন্ড।

রবিবার এক বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, রাজ্যের মোট ৭৭টি গণনাকেন্দ্রের ৪৫৮টি হলে সোমবার ভোটগণনা হবে। এর মধ্যে সবচেয়ে বেশি রাউন্ডের গণনা হবে চুঁচুড়ায়। সেখানে ২৭ রাউন্ড ইভিএম গণনা হবে। সবচেয়ে কম রাউন্ড গণনা রয়েছে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম এবং বীজপুরে। এই তিন আসনেই ১০ রাউন্ড করে গণনা হবে। ভবানীপুরে ইভিএমের গণনা হবে মোট ২০ রাউন্ড। এবার গোটা দেশের নজর রয়েছে এই কেন্দ্রের দিকে। একদিকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে ইভিএম গণনা হবে মোট ১৮ রাউন্ড। খড়্গপুর সদর আসন থেকে লড়ছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে ২০ রাউন্ড গণনা রয়েছে। বহরমপুর থেকে বিধানসভা ভোটে প্রার্থী হয়েছেন অধীররঞ্জন চৌধুরী। সেখানে সোমবার ১৬ রাউন্ড গণনা রয়েছে। মুর্শিদাবাদেরই রেজিনগর আসনে মোট ২৭ রাউন্ড গণনা হবে।

আরও পড়ুন: ভিভিপ্যাট স্লিপ মধ্যমগ্রামের রাস্তায় পড়ে! কমিশনকে খোঁচা সেলিমের

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto