Friday, June 19, 2026
HomeScrollযে দলই জিতুক না কেন, বিজয় মিছিল নিয়ে কড়া বার্তা মনোজ আগরওয়ালের
2026 West Bengal Assembly Election

যে দলই জিতুক না কেন, বিজয় মিছিল নিয়ে কড়া বার্তা মনোজ আগরওয়ালের

ত্রিস্তরীয় নিরাপত্তায় চলছে ভোটগণনা

ওয়েবডেস্ক-  ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে (Three-tier security zone) চলছে পশ্চিমবঙ্গের ভোটগণনা (west Bengal Counting) । ২৩ টি জেলার ২৯৩টি বিধানসভার আসনে আজ ফল ঘোষণা। একটি বকি থাকবে। সেটি হল ফলতা বিধানসভা। যেখানে ২১ মে পুনর্নির্বাচন (Re Poll) , ফল ঘোষণা ২৪ মে। ভোটগণনা (Vote Counting)  শুরুর পরে নিজের দফতরে এসেই রাজ্যের রাজনৈতিক দলগুলিকে বড় বার্তা দিলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল (CEO Manoj Agarwal)। 

আরও পড়ুন-  বাংলার বাইরে আজ চার রাজ্যে গণনা, কার পাল্লা ভারী?

অফিসে ঢোকার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, আজকের ভোটগণনার প্রস্তুতি একদম ঠিকঠাক ভাবে রয়েছে। আজ ৪৫৮টি গণনাকেন্দ্র রয়েছে। সব গণনাকেন্দ্রেই আটোসাঁটো নিরাপত্তা। বিজয় মিছিল নিয়ে সিইও বলেন, জেলাশাসকরা বলেন, সিদ্ধান্ত নেবেন।

অনুমতি নিয়েই বিজিয় মিছিল করতে হবে। যে দলই জিতুক না কেন, কেন আজ কোনও বিজয় মিছিল নয় বলে আগেই জানিয়েছিলেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত (Special Observer Subrata Gupta) । এবার সেই বার্তাই দিলেন সিইও মনোজ আগরওয়াল।

তমলুকের স্ট্রংরুমে বিজেপির অভিযোগ, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এই বিষয়ে মনোজ কুমার আগরওয়াল বলেন, সব অভিযোগ মিটে যাবে এই রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবাই নিশ্চিন্ত থাকুন, সময় আছে, সবাই ঢুকতে পারবেন।

কলকাতায় কড়া নজরদারিতে চলছে ভোটগ্রহণ। সামনে চলেছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কড়া নজরদারি। পোস্টাল ব্যালট পেপার শেষে শুরু ইভিএমের ভোটগণনা। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় ভোটগণনা কেন্দ্রের ২০০ মিটার পরিধিতে বিএনএস ১৬৩ জারি করা হয়েছে। যান চলাচলে বেশ একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এলাকায় টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভোটগণনার কাজে নিযুক্ত কর্মীদের পরিচয়পত্রে এবার কিউআর কোড ব্যবহার করা হয়েছে। কোন‌ও ভোটকর্মী কিউআর কোড স্ক্যান না-করে গণনাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

এমনকি গণনাকেন্দ্র থেকে বের হওয়ার সময়ও সময়ও কিউআর কোড স্ক্যান করতে হবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto