ওয়েব ডেস্ক: সোমবার দেশের চার গুরুত্বপূর্ণ রাজ্য—পশ্চিমবঙ্গ, অসম, কেরল এবং তামিলনাড়ু—সহ কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোটগণনা (Vote Counting) শুরু হতেই স্পষ্ট হতে শুরু করেছে রাজনৈতিক সমীকরণ। প্রাথমিক ট্রেন্ডেই (Early Trend) একাধিক রাজ্যে বড় পালাবদলের ইঙ্গিত মিলছে।
অসমে এগিয়ে কে?
অসমে (Assam Assembly Election 2026 Results Live) সকাল ৯টা পর্যন্ত গণনার ট্রেন্ডে এগিয়ে রয়েছে বিজেপি। পদ্ম শিবির ৫৩টি আসনে এগিয়ে, যেখানে কংগ্রেস এগিয়ে রয়েছে ১৬টি আসনে। অন্যদিকে AIUDF এগিয়ে ২টি আসনে। বদরুদ্দিন আজমলের দল লোকসভা ভোটে খাতা খুলতে না পারলেও বিধানসভায় তাদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। মুসলিম ভোট কংগ্রেসের দিকে যাবে বলে মনে করা হলেও প্রাথমিক ট্রেন্ড সেই ধারণায় আংশিক ধাক্কা দিয়েছে। ফলে অসমে বিজেপির বড় জয়ের সম্ভাবনা জোরালো হচ্ছে।
আরও পড়ুন: ‘তৃণমূল ২৩৪ আসনে জিতবে’, জানিয়ে দিলেন অখিলেশ
তামিলনাড়ুতে জমছে ইভিএমের লড়াই
তামিলনাড়ুতেও (Tamil Nadu Assembly Election 2026 Results Live) জমে উঠেছে লড়াই। প্রাথমিক গণনায় ৪৯টি আসনে এগিয়ে DMK। তাদের পিছনে রয়েছে AIADMK, যারা এগিয়ে ২৬টি আসনে। চমক দেখাচ্ছে অভিনেতা বিজয়ের নতুন দল TVK, যারা ১৯টি আসনে এগিয়ে। প্রথমবার ভোটে নেমেই টিভিকের এই পারফরম্যান্স রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। যদিও এমকে স্ট্যালিন আবারও সরকার গড়তে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
কেরলে কি পরিবর্তন?
কেরলে (Kerala Assembly Election 2026 Results Live) বড় পরিবর্তনের আভাস মিলছে। UDF এগিয়ে ২৬টি আসনে, যেখানে LDF রয়েছে ১৫টি আসনে। BJP এগিয়ে ৪টি আসনে। প্রাথমিক ইঙ্গিত বলছে, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার ক্ষমতা হারাতে পারে। দেশের একমাত্র বাম শাসিত রাজ্যেও এবার পালাবদলের সম্ভাবনা তৈরি হয়েছে।
পুদুচেরিতে ফুটছে পদ্ম?
অন্যদিকে পুদুচেরিতে (Puducherry Assembly Election 2026 Results Live) এগিয়ে রয়েছে NRC-নেতৃত্বাধীন জোট, যার নেতৃত্বে রয়েছেন এন. রঙ্গস্বামী। এই জোট ৭টি আসনে এগিয়ে। টিভিকে এগিয়ে ৪টি আসনে এবং কংগ্রেস এগিয়ে ২টি আসনে। ফলে কেন্দ্রশাসিত অঞ্চলটিতেও গেরুয়া শিবিরের প্রভাব বাড়ার ইঙ্গিত মিলছে।
দেখুন আরও খবর:







