Saturday, July 18, 2026
HomeScrollভোটের গণনা শুরু হতেই দিল্লির বিজেপি সদর দফতরে খুশির আমেজ
Assembly Election Results

ভোটের গণনা শুরু হতেই দিল্লির বিজেপি সদর দফতরে খুশির আমেজ

দিল্লির বিজেপি সদর দফতরে জিলিপি তৈরি শুরু হল

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের গণনা (Assembly Election Results) শুরু হতেই দিল্লির বিজেপি সদর দফতরে খুশির আমেজ শুরু হয়। ‘হবে জয়, নিশ্চয়’, সকাল ৮’টায় গণনা শুরু হতেই দিল্লির বিজেপি সদর দফতরে (BJP Headquarter Delhi) জিলিপি তৈরি শুরু হল। অসম, পশ্চিমবঙ্গ এবং পুদুচেরিতে প্রাথমিক গণনায় এগিয়ে থাকার দাবিতে দলীয় কর্মীরা জিলিপি তৈরি ও মিষ্টিমুখের প্রস্তুতি শুরু করে দেন।

গোটা পদ্ম শিবির চেয়ে আছে পশ্চিমবঙ্গের দিকে। জানা যাচ্ছে বুথ ফেরত সমীক্ষার ফল এবং দলের নিজস্ব রিপোর্টের ভিত্তিতে গেরুয়া শিবির নিশ্চিত এই তিন রাজ্যেই এবার তারা নজরকারা ফল করবে। সেইমতো সকাল আটটায় পাঁচ রাজ্যে ভোট গণনা শুরু হতেই দিল্লির বিজেপি সদর দফতরে জিলিপি তৈরিতে হাত লাগান কর্মীরা। অসমে বিজেপি ১০ বছর ক্ষমতায়। বুথ ফেরত সমীক্ষার ফল এবং দলের হিসেব বলছে, উত্তর-পূর্বের ওই রাজ্যের তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে পদ্ম শিবির।গণনার প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে প্রত্যাশিতভাবেই অসমে বিজেপি বিরোধীদের তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গেও একই প্রবণতা বলে একাধিক সূত্র দাবি করেছে। পুদুচেরিতেও এগিয়ে রয়েছে এনডিএ জোট। তবে ফলাফলের প্রাথমিক প্রবণতায় পশ্চিমবঙ্গে তৃণমূল ও বিজেপির মধ্যে তুমুল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।বিজেপি সূত্রে জানা যাচ্ছে, দলের সকল শীর্ষ নেতাই রবিবারের মধ্যে রাজধানী পৌঁছে গিয়েছেন। পশ্চিমবঙ্গে দল ক্ষমতায় আসে ধরে নিয়ে সন্ধ্যায় বিজেপি সদর দফতরে বড় ধরনের জমায়েতের আয়োজন করা হচ্ছে।

আরও পড়ুন: রাজ্যের কোথায় কত রাউন্ড গণনা? সবচেয়ে বেশি-কম কোন কেন্দ্রে

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot