Friday, June 19, 2026
HomeScrollগণনার দিনে তুমুল ঝড়-বৃষ্টি! গরম বাড়বে না কমবে?
Weather Update

গণনার দিনে তুমুল ঝড়-বৃষ্টি! গরম বাড়বে না কমবে?

কয়েকটি জেলাতে তাণ্ডব দেখাতে পারে কালবৈশাখী...

কলকাতা: ভোটগণনার দিন (Bengal Election Result Day 2026) আবহাওয়াও কি খেল দেখাবে? হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update) বলছে, সোমবার রাজ্যের একাধিক জেলায় তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী (Kalbaisakhi)। ফলে গরমের পারদ চড়ার বদলে অনেক জায়গাতেই স্বস্তি মিলতে পারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় (Rain Forecast)।

আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া ও বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

আরও পড়ুন: বিধাননগর কলেজের স্ট্রংরুম ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, দু’পক্ষের মধ্যে স্লোগানযুদ্ধও

উত্তরবঙ্গেও রেহাই নেই। দার্জিলিং থেকে মালদা, প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। পাহাড়ি জেলাগুলিতে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে।

আবহাওয়ার এই খামখেয়ালি আচরণ গত কয়েকদিন ধরেই চলছে। শনিবার সাময়িকভাবে কমলেও রবিবার থেকে ফের বাড়বে ঝড়-বৃষ্টির দাপট, যা চলতে পারে বুধবার পর্যন্ত।

প্রসঙ্গত, ভোটগণনার দিন রাজনৈতিক উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে আবহাওয়াও থাকবে ‘হাই ভোল্টেজ’। তবে কালবৈশাখীর দৌলতে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও ঝড়-বৃষ্টির কারণে জনজীবনে বিঘ্ন ঘটার আশঙ্কা থাকছেই।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto