Monday, May 4, 2026
HomeScrollভিভিপ্যাট স্লিপ মধ্যমগ্রামের রাস্তায় পড়ে! কমিশনকে খোঁচা সেলিমের
Noapara Assembly

ভিভিপ্যাট স্লিপ মধ্যমগ্রামের রাস্তায় পড়ে! কমিশনকে খোঁচা সেলিমের

রাস্তায় পড়ে তৃণাঙ্কুর-গার্গী-অর্জুনদের নামের ভিভিপ্যাট স্লিপ

কলকাতা: কাউন্টডাউন শুরু, রাত পোহালে ফলতা বাদে পশ্চিমবঙ্গের ২৯৩টি কেন্দ্রের ফল প্রকাশ হবে। ভোটগণনার (WB Election Counting) আগের দিন রাস্তায় ছড়িয়ে ভিভিপ্যাটের স্লিপ (VVPAT slips of Noapara Assembly)! কোনওটি সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের, কোনওটি তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য আবার কোনওটি বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের নামের স্লিপ। ছবি এবং ভিডিয়ো দেখিয়ে এমনই অভিযোগ করল তৃণমূল। তৃণমূলের তরফে দাবি, রবিবার মধ্যমগ্রামে রাস্তার উপর নোয়াপাড়া বিধানসভার ((VVPAT slips of Noapara Assembly)!) বেশ কিছু ভিভিপ্যাট স্লিপ পড়েছিল। এই ঘটনায় নির্বাচন কমিশনকে কটাক্ষ করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “বজ্র আটুনি – ফস্কা গেরো!”
জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় নোয়াপাড়া বিধানসভার ভিভিপ্যাটের স্লিপ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। প্রায় ১৫ কিলোমিটার দূরে বারাসত-বারাকপুর রোডের নীলগঞ্জ সুভাষনগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে এই স্লিপগুলি উদ্ধার করা হয়।তৃণমূলের প্রকাশিত ছবি এবং ভিডিয়োয় দেখা গিয়েছে, নোয়াপাড়া বিধানসভার বিভিন্ন দলের প্রতীক এবং প্রার্থীর নাম সম্বলিত ওই স্লিপগুলি রাস্তায় ছড়িয়েছিটিয়ে ছিল। স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া স্লিপগুলির মধ্যে বিজেপি, সিপিএম ও তৃণমূল—তিন দলেরই স্লিপ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্লিপগুলি উদ্ধার করে। সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। যদিও স্লিপগুলি উদ্ধার করতে গেলে স্থানীয়দের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশের। কীভাবে ভিভিপ্যাটের স্লিপগুলি ওই এলাকায় এল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গণনার আগের দিন এই ঘটনায় নিরাপত্তা ও গণনা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188