HomeScroll৪৮ ঘণ্টার জন্য উত্তরে বন্ধ ভারত-ভুটান সীমান্ত
India-Bhutan Border

৪৮ ঘণ্টার জন্য উত্তরে বন্ধ ভারত-ভুটান সীমান্ত

কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে স্ট্রংরুমগুলিতে

ওয়েব ডেস্ক: আগামী ৪ মে, সোমবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের গণনা এবং ফলপ্রকাশ। সোমবার রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে স্ট্রংরুমগুলিতে। এবার ভোটগণনা ও ফলপ্রকাশের দিনে নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হল ভারত-ভুটান সীমান্ত (India-Bhutan Border)। বাংলার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার সঙ্গে ভুটানের আন্তর্জাতিক সীমান্ত ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করা হল।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার সঙ্গে ভুটানের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। সীমান্ত দিয়ে প্রতিদিনই অসংখ্য মানুষ, গাড়ি যাতায়াত করে। ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা থেকে। অশান্তির আশঙ্কা ঠেকাতে রাজ্যে কড়া নজরদারিতে নির্বাচন কমিশন। এবার ভোটগণনা ও ফলপ্রকাশের দিনে নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হল ভারত-ভুটান সীমান্ত। বাংলার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার সঙ্গে ভুটানের আন্তর্জাতিক সীমান্ত ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করা হল। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী জেলা প্রশাসন জানিয়েছে, ৩ মে রবিবার সকাল ৬টা থেকে ৫ মে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত অর্থাৎ, ৪৮ ঘণ্টার জন্য আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্যিক গাড়ির জন্য পুরোপুরি বন্ধ থাকবে। এই সময়ে কোনও গাড়ি ও তার চালক পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ ও ভুটান যেতে বা ওই দুই দেশ থেকে রাজ্যে প্রবেশ করতে পারবে না। তবে, জরুরি চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে সীমান্ত পারাপার করা যেতে পারে। সেক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত উপযুক্ত কাগজপত্র থাকতে হবে। জানা গিয়েছে, জলপাইগুড়ির চামুর্চি, আলিপুরদুয়ারের ফুন্টশলিং সীমান্ত দিয়ে সাধারণ মানুষ এবং যানবাহনের চলাচল এই ৪৮ ঘণ্টা কঠোরভাবে নিষিদ্ধ থাকছে। পর্যটকদের সীমান্ত পেরতে হলে বৈধ কাগজপত্র থাকতে হবে। অত্যাবশ্যকীয় পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে যথাযথ চেকিংয়ের পর অনুমতি দেওয়া হতে পারে। এই সময়ে ভুটান ভ্রমণ বা সীমান্ত পারাপারের পরিকল্পনা থাকলে তা স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে।

আরও পড়ুন: কোন কোন কেন্দ্রে গণনা হতে চলেছে? জানিয়ে দিল কমিশন

[youtube-feed feed=1]
Read More

Latest News