Monday, May 4, 2026
HomeBig newsমুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে লোকভবন যাচ্ছেন মমতা!
Mamata Banerjee

মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে লোকভবন যাচ্ছেন মমতা!

ভবানিপুরে এখনও ৩৮৩০ ভোটে এগিয়ে রয়েছেন মমতা

ওয়েব ডেস্ক : তিন বারের জন্য ক্ষমতায় আসবেন। এমনটাই হয়তো ভেবেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোরপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফলে (West Bengal Election Result 2026) ধরা পড়ল উল্টো ছবি। কারণ, ভোটের ফলাফলে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় গেরুয়া ঝড় বয়ে গিয়েছে। সূত্রের খবর, হার নিশ্চিত হওয়ার পর এবার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে লোকভবন যাচ্ছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলায় ২৩ ও ২৯ দু’দফায় হয়েছিল বিধানসভা ভোট। ৪ মে, সোমবার ফলপ্রকাশ হয়। এদিন শুরু থেকে লিড বাড়াতে শুরু করেছিল বিজেপি। বেলা বাড়তে বাড়তে সেই লিড আরও বাড়তে থাকে। সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত ১৬৫ আসনে এগিয়ে রয়েছে বিজেপি (BJP)। আর ৪৪টি আসনে ইতিমধ্যে জয় পেয়েছে তারা। অন্যদিকে তৃণমূল ৬৫ আসনে এগিয়ে। জিতেছে মাত্র ১৮টি আসনে। ফলে পরিস্কার বাংলায় সরকার গড়ছে বিজেপি।

আরও খবর : ‘ধৈর্য্য ধরুন, আমরা এখনও আশাবাদী: অভিষেক

এই বিষয়টি পরিস্কার হতেই এবার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। তিনি লোকভবনে যাচ্ছেন বলে সূত্রের খবর। অন্যদিকে বলে রাখা দরকার, ভবানিপুরে এখনও ৩৮৩০ ভোটে এগিয়ে রয়েছেন মমতা (Mamata Banerjee)। আর ২০টির মধ্যে ১৪ রাউন্ড গোনা হয়েছে। ফলে এখনও ৬ রাউন্ড গোনা বাকি। এদিকে প্রশ্ন উঠছে, মমতা নিজের কেন্দ্রে জিতবেন তো?

এদিকে জয় নিশ্চিত হতেই সমাজমাধ্যমে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি লিখেছেন, ‘বাংলায় পদ্মফুল ফুটল। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই।

জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব রায় দিয়েছেন এবং আমি তাঁদের আশ্বাস দিচ্ছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করবে। আমরা এমন একটি সরকার দেব যা সমাজের সকল স্তরের মানুষকে সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।’

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188