Sunday, June 28, 2026
HomeScrollব্রিগেডফেরত BJP কর্মীদের পাতে মাছ-মাংসেই
Brigade Parade Ground

ব্রিগেডফেরত BJP কর্মীদের পাতে মাছ-মাংসেই

বাংলায় রাজনৈতিক পালাবদল ঘটলেও বাঙালির খাদ্যাভ্যাসে বদল নেই

কলকাতা: গেরুয়া পোশাকে বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Oath Ceremony)। শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বাঙালিয়ানায় সেজে উঠেছিল ব্রিগেড চত্বর। কীর্তন, ছৌ নাচ, বাউল গান, ধামসা-মাদলের তালে ভরে ওঠে ব্রিগেড। মঞ্চে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। সঙ্গে দক্ষিণেশ্বর, দুর্গার ছবির কোলাজ। বাংলায় রাজনৈতিক পালাবদল ঘটলেও বাঙালির খাদ্যাভ্যাসে যে কোনও বদল আসেনি। ব্রিগেডে (Brigade Parade Ground) জাঁকজমকপূর্ণ শপথ অনুষ্ঠান শেষ হতেই গেরুয়া আবিরে মেতে ওঠেন কর্মী-সমর্থকেরা। আর উদযাপনের মাঝেই পাতে উঠে আসে বাঙালির চিরচেনা প্রিয় খাবার, বিরিয়ানি, মাছ-ভাত এবং নানা বাঙালি পদ।

এবারের বিধানসভা নির্বাচনে ‘মাছ-ভাত’ও একপ্রকার রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল, বিজেপি ক্ষমতায় এলে বাঙালির খাদ্যসংস্কৃতির ওপর আঘাত আসবে পাল্টা বিজেপির দাবি ছিল, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।কলকাতার থিয়েটার রোডে দেখা গেল ব্রিগেড থেকে ফেরা বিজেপি কর্মী-সমর্থকদের একসঙ্গে বসে জমিয়ে বিরিয়ানি খেতে। কোথাও আবার দলীয় কার্যালয়ে আয়োজন করা হয়েছে বাঙালি খাবারের ভুরিভোজ। বিশেষভাবে নজর কেড়েছে মাছের পদ। বিজেপি কর্মী-সমর্থকদের বিরিয়ানি, মাছ-ভাত ও বাঙালি খাবারে মেতে উঠতে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়।সব মিলিয়ে, সরকার বদলালেও বাঙালির পাতে যে বিরিয়ানি আর মাছের গুরুত্ব একটুও কমেনি, শপথের দিন কলকাতার ছবি যেন সেই বার্তাই আরও একবার স্পষ্ট করে দিল।

আরও পড়ুন: ভাঙা পায়ে, লাঠি হাতে শুভেন্দুর শপথ দেখতে ব্রিগেডে তারকেশ্বরের শুভ্রাদেবী

অন্যদিকে ব্রিগেড গ্রাউন্ড এক ঝলকে যেন সোনাঝুরির হাট।গেরুয়া সরকারের আবির্ভাবে খুশি সাধারণ মানুষ। নতুন সরকারের কাছে এক ডালি আশার আলো দেখছেন রাজ্যবাসী।করা নিরাপত্তার নজরদারি সঙ্গে হাইপ্রোফাইল নেতা মন্ত্রী উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই দৃশ্যের পাশাপাশি ধরা পরল আরেক ছবি। লক্ষ লক্ষ মানুষের জনসমাগম। আর এই মানুষের হাতে কিছু সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য ময়দানে দোকান বসিয়েছিলেন বেশ কিছু মানুষ।বিগ্রেডেও দেখা যাচ্ছে ঝালমুড়ি কাউন্টার। সেখানে ভিড় করেছেন কর্মী সমর্থকেরা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO