Tuesday, June 30, 2026
HomeScrollডোপিং বিতর্কে যশস্বী-শেফালি!
National Anti-Doping Agency

ডোপিং বিতর্কে যশস্বী-শেফালি!

এবার কড়া নোটিস পাঠাল নাডা

ওয়েব ডেস্ক : আইপিএলের মাঝে ভারতীয় ক্রিকেটে চাঞ্চল্য। ডোপ টেস্ট সংক্রান্ত নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে। সেই কারণে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং শেফালি বর্মাকে (Shafali Verma) নোটিস পাঠাল ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (National Anti-Doping Agency)। ভারতের দুই তারকা ক্রিকেটারকে ‘ফার্স্ট মিসড টেস্ট নোটিস’ দেওয়া হয়েছে বলে খবর।

ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (National Anti-Doping Agency) সূত্রে খবর, ডোপ টেস্টের জন্য আধিকারিকরা উপস্থিত থাকলেও, অনুপস্থিত ছিলেন ক্রিকেটাররা। সেই জন্য তাদের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ আনা হয়েছে। যশস্বী (Yashasvi Jaiswal) ও শেফালি (Shafali Verma) দু’জনেই নাডার ‘রেজিস্টার্ড টেস্টিং পুল’ (আরটিপি)-এর অন্তর্ভুক্ত। আর এই তালিকাতে থাকার কারণে অ্যাথলিটদের তিনমাস অন্তর নিজেদের অবস্থান জানাতে হয়। যাতে ডোপ পরীক্ষার জন্য পৌঁছতে পারেন আধিকারীকরা।

আরও খবর : দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটে হারাল KKR

নাডার (NADA) নিয়ম বলছে, ১২ মাসের মধ্যে তিনবার যদি নিজের অবস্থান জানাতে ব্যর্থ হন অ্যাথলিটরা, তাহলে বিষয়টিকে নিয়মভঙ্গ হিসেবেই গণ্য করা হয়। এক্ষেত্রে দু’বছর পর্যন্ত নির্বাসন করা হতে পারে অ্যাথলিটদের। তবে যশস্বী ও শেফালির ক্ষেত্রে যেহেতু এটি প্রথম নোটিস, তাই আপাতত সাসপেনশনের নির্দেশ দেওয়া হয়নি। তবে কেন তাঁরা আসেনেনি তা জানতে চেয়ে ভারতের দুই ক্রিকেটারকে নোটিস পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ভারতের তিন ফরম্যাটেই ভরসাযোগ্য ক্রিকেটার হয়ে উঠেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। বর্তমানে আইপিএলের কারণে ব্যস্ত রয়েছেন তিনি। এদিকে ভারতের মহিলা দলের অন্যতম মুখ হলেন শেফালি বর্মাও (Shafali Verma)। সূত্রের খবর, দুই ক্রিকেটারকে গত বছরের ডিসেম্বরে নমুনা সংগ্রহের জন্য ডাকা হয়েছিল। কিন্তু তাঁরা কেউ উপস্থিত ছিলেন না। এর জন্য গত ফেব্রুয়াতি তাঁদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তবে কেউ উত্তর না দেওয়ায় এবার কড়া নোটিস পাঠাল নাডা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO