Saturday, May 23, 2026
HomeScroll২ খুদের স্বপ্ন, আসছে নতুন সিনেমা ‘দ্য সেকেন্ড উইশ’
The Second Wish

২ খুদের স্বপ্ন, আসছে নতুন সিনেমা ‘দ্য সেকেন্ড উইশ’

এই ছবির পরিচালনায় রয়েছেন প্রদীপ বিশ্বাস

ওয়েব ডেস্ক : বহুদিন পর ফের অভিনয়ে ফিরছেন অধিরাজ গঙ্গোপাধ্যায় (Adhiraj Ganguly)। পরিচালক প্রদীপ বিশ্বাস-এর নতুন ছবি ‘দ্য সেকেন্ড উইশ’ (The Second Wish)-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। এস এস এন্টারটেনমেন্টের ব্যানারে তৈরি এই ছবিতে আরও অভিনয় করছেন দুর্নিবার মজুমদার ও কৃষাণ নস্কর। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অঙ্কুর দত্ত।

ছবির (Cinema) কেন্দ্রে রয়েছে দুই খুদে রবি ও দুলু। দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করাই যাদের জীবনের বাস্তবতা। স্কুলে গেলেও পড়াশোনার চেয়ে তাদের কাছে বড় হয়ে ওঠে দু’বেলা খাবারের চিন্তা। রবির বাবা ক্ষেতমজুরের কাজ করে পরিবারের জন্য দুবেলা পুষ্টিকর খাবার যোগাড় করতে ব্যর্থ। অন্যদিকে, দুলুর বিধবা মা লোকের বাড়ি কাজ করে দুলুর পেট ঠিকমতো ভরাতে পারেন না। অভাবের সংসারে পেট ভরে খাবার জোটে না বলেই ধীরে ধীরে পড়াশোনা থেকেও দূরে সরে যেতে থাকে তারা। এই দুই শিশুর পাশে দাঁড়ান স্কুলের শিক্ষক তপনবাবু। তিনি বুঝতে পারেন, ক্ষুধার সঙ্গে যুদ্ধ করে কোনও শিশুর পক্ষে পড়াশোনায় মন দেওয়া সম্ভব নয়। অন্যদিকে, নিজের ব্যক্তিগত জীবনেও টানাপোড়েনের মুখে পড়েন তপনবাবু।

আরও খবর : ‘সহজ কথা’-র সেটে প্রিয়ঙ্কা! আবার ফিরছে এই শো?

কারণ তপনবাবুর মেয়ে দিয়া ভালোবাসে টিউশন মাস্টার সজলকে। কিন্তু তিনি চান না, তাঁর মেয়ের সঙ্গে সজলের বিয়ে হোক। কিন্তু এদিকে দিয়াকে পাত্রস্থ করতে চান রেলের অফিসার কেশবের সঙ্গে। কিন্তু কেশবের পরিবারের চাহিদা অনেক বেশি। কিন্তু তা সত্বেও বিয়ে দিতে চান তপনবাবু।

গল্পে একসময় রবি ও দুলু ‘ভূতের রাজা’র খোঁজে বেরোয়। তাদের বিশ্বাস, ভূতের রাজা ইচ্ছাপূরণ করতে পারবেন। তবে ভূতের রাজা দু’টো ইচ্ছা পূরণ করতে পারবে। তারা ঠিক করে প্রথম ইচ্ছা হবে, পেট ভরে খাবার। কিন্তু দ্বিতীয় ইচ্ছা কী হবে? এ নিয়ে তপনবাবুর সঙ্গে কথা বলে শেষ পর্যন্ত তারা ঠিক করে, পৃথিবীর কোনও শিশুই যেন আর অভুক্ত না থাকে।

এই ছবি শুধুমাত্র আবেগের গল্প নয়, বরং সমাজের এক বাস্তব চিত্র। মিড ডে মিল চালুর পরে কীভাবে বহু শিশু স্কুলমুখী হয়েছে এবং শিশুশ্রম কমেছে, সেই পরিবর্তনের কথাই তুলে ধরা হবে এই ছবিতে। পাশাপাশি উঠে আসবে বেকারত্ব, সামাজিক বৈষম্য ও সম্পর্কের সংকটের মতো বিষয়ও।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d