Wednesday, May 27, 2026
HomeScrollএফআইয়ার খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ পরমব্রত
Calcutta High Court

এফআইয়ার খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ পরমব্রত

আগামী শুক্রবার বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে আবেদনের শুনানি

কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইয়ার খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চের কাছে আবেদন জানিয়েছেন। আগামী শুক্রবার তার আবেদনের শুনানির সম্ভাবনা। ২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন পরমব্রত চট্টোপাধ্যায় সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, “আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।” এই বক্তব্য আসলে হিংসা ছড়ানোর জন্য উস্কানিমূলক বক্তব্য বলে অভিযোগ করেন আইনজীবী। আগামী শুক্রবার বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে এই আবেদনের শুনানি হবে বলে খবর।

২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা নিয়ে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে কয়েকদিন আগে কলকাতার গড়িয়াহাট থানায় দায়ের হয় অভিযোগ। আইনজীবী জয়দীপ সেন নামে এক ব্যাক্তি থানায় অভিযোগ দায়ের করেন।পুলিশ পরে সেটাকে জামিন অযোগ্য ধারায় ভারতীয় দণ্ডবিধির ১০৯(প্ররোচনা) ও ১৫৩এ (ঘৃনা ছড়ানো) ধারায় এফয়াইয়ার করে।সেটাকেই চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় এই অভিনেতা। উল্লেখ্য, ২০২১ সালের ২ মে নির্বাচনের ফল প্রকাশের দিন পরমব্রত চট্টোপাধ্যায় সমাজ মাধ্যমে পোস্ট করেন, ” আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।”এই বক্তব্য আসলে হিংসায় উস্কানিমূলক বলে অভিযোগ করেন আইনজীবী।আগামী শুক্রবার বিচারপতি অজয় কুমার মুখার্জির কোর্টে হবে এই আবেদনের শুনানি।

আরও পড়ুন: সমাজের খাঁচায় বন্দি সব মানুষ! বিশ্বমঞ্চ থেকে এবার বাংলার সিনে পর্দায় ভিন্ন স্বাদের ছবি ‘পিঞ্জর’

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO