Wednesday, May 27, 2026
HomeScrollঅন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাম কী হবে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাম কী হবে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না, তাহলে কি অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করতে পারবেন?

কলকাতা: অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Yojana) আবেদনের ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অফলাইন-অনলাইন, দুইভাবেই আবেদনের সুযোগ পাবেন উপভোক্তারা।শুভেন্দু জানিয়েছেন, যাঁরা অনলাইন বা অফলাইনে ফর্ম পূরণ করতে পারবেন না, সরকারি আধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে তাঁদের ফর্ম পূরণে সহযোগিতা করবেন। বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়েছেন। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কারা পাবেন না, তা ঘোষণা করেছেন শুভেন্দু। সেই সঙ্গে জানিয়েছেন, ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে লক্ষ লক্ষ ‘বেনোজল’ মিশে রয়েছে। এমনকী অনেক পুরুষও ওই যোজনার অন্তর্ভুক্ত হয়েছেন বলে অভিযোগ শুভেন্দুর। সেই সব গ্রাহকদের বাদ দেওয়ার কাজ করছে প্রশাসন।

বেআইনিভাবে প্রায় ৩০ লক্ষ সুবিধাভোগী রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে। অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম প্রকাশ করতে গিয়ে এই তথ্য জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খতিয়ে দেখে সেই সব নাম বাদ দেওয়া হচ্ছে। তবে, সিএএ আওতাধীন ও ট্রাইবুনালে আবেদনকারীরা ব্যতিক্রম বলে জানিয়েছেন তিনি। সময় নিয়ে ফর্ম ফিল আপ করার কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তিনি বলেন, ফর্ম ফিল আপ করার জন্য তাড়াহুড়ো প্রয়োজন নেই। বাড়ি বাড়ি গিয়েও ফর্ম পূরণের একটা প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার?

* আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

* তিনি কোনও স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকবেন না এবং রাজ্য বা কেন্দ্র সরকারের অধীনে কোনও নিয়মিত বেতন/পেনশন পাবেন না। তিনি কোনও সরকারি বা আধা-সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান বা রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষিকা বা অশিক্ষক পদে কর্মরত থাকবেন না।

* তিনি আয়কর প্রদানকারী হবেন না।

যাঁরা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পাচ্ছেন, তাঁদেরও কি নতুনভাবে আবেদন করতে হবে?

* উপরের শর্ত পূরণকারী মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি সুবিধাভোগীর আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে প্রদান করা হবে। এই ব্যবস্থা ১ জুন, ২০২৬ থেকে কার্যকর হবে।

* লক্ষ্মীর ভান্ডার যোজনার অধীনে যেসব সুবিধাভোগী রয়েছেন, তাঁদের মধ্যে মৃত, স্থানান্তরিত, বাদ দেওয়া বা অনুপস্থিত ভোটারদের (SIR-2026 চলাকালীন চিহ্নিত) বাদ দিয়ে বাকি সকল উপযুক্ত মহিলাদের অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করা হবে। SIR ট্রাইবুনাল/আবেদন/বাসিন্দা (সংবেদনশীল) আইনি-র অধীনে যাদের আপিল মুলতবি করা হয়েছে, তাদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নতুন যোজনার আওতায় আর্থিক সহায়তা পাবেন না। মৃত ও স্থানান্তরিত সুবিধাভোগীদের নাম পরবর্তীতে নিয়মিতভাবে বাদ দেওয়া হবে।

নতুন আবেদনকারীদের জন্য কী নিয়ম?

* নতুন আবেদনকারীদের জন্য ১ জুন, ২০২৬ থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টালে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

* অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত সকল আবেদন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা যথাযথ যাচাই-বাছাই করবেন। গ্রামীণ এলাকার জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO) এবং শহর এলাকার জন্য সাব-ডিভিশনাল অফিসার (SDO) উপযুক্ত আবেদনকারীদের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট জেলা শাসকের নিকট অনুমোদনের জন্য পাঠাবেন। কলকাতা পুর এলাকার ক্ষেত্রে এই প্রক্রিয়া সম্পন্ন করবেন কলকাতা পৌর সংস্থার কর্মকর্তারা। অনুমোদিত তালিকা অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে।

* সংশ্লিষ্ট জেলার জেলা শাসকগণ তাদের জেলার জন্য অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন এবং কলকাতা পৌর সংস্থার ক্ষেত্রে কমিশনার, কলকাতা পৌর সংস্থা অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO