Wednesday, May 27, 2026
HomeScrollসরকারি বাসে মহিলাদের নিরাপত্তায় বড় সিদ্ধান্ত, কী কী পদক্ষেপ
Department Transport

সরকারি বাসে মহিলাদের নিরাপত্তায় বড় সিদ্ধান্ত, কী কী পদক্ষেপ

সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে সফর, কন্ডাক্টরদের জন্য নির্দেশিকা পরিবহণ দফতরের

কলকাতা:আগামী ১ জুন থেকে রাজ্যের সব সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন। সরকারি বাসে (Free Bus Ride in West Bengal)মহিলাদের ফ্রি-তে যাতায়াত, উপভোক্তাদের জন্য বিশেষ প্রক্রিয়া এবং নতুন কার্ড তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি এসি এবং নন-এসি বাসে মহিলাদের নিরাপত্তায় নির্দেশিকা পরিবহণ দফতরের (Department Transport)। পরিবহণ কর্মীদের প্রতি নির্দেশিকা।পরিবহণ দফতরের কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো হবে। বেশ কিছু এসি এবং নন এসি বাসের ভিতর সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। মহিলাদের নাম এবং ছবিসহ স্মার্ট কার্ড পরিবহণ দফতরের তরফে চালু করা হবে।নির্দিষ্ট স্টপেজে ওঠা নামায় সময় দিতে হবে। সুরক্ষার নজরদারিতে পরিবহণ দফতরের আধিকারিকেরা সারপ্রাইজ ভিজিট করবেন।

মহিলা যাত্রীদের সুযোগ–সুবিধা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে পরিবহণ দপ্তরের তরফে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। বিশেষ করে বাসের কন্ডাক্টর ও চালকদের ভূমিকা এবং নারী সুরক্ষার বিষয়টি নির্দেশিকায় অগ্রাধিকার পেয়েছে।বাস যাত্রা ফ্রি হওয়ার কারণে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে কর্মরত মহিলাদের ভিড় বাড়বে সরকারি বাসে।মেট্রো–অটো ছেড়ে গন্তব্যে যাওয়ার জন্যে অনেকেই বাসে উঠবেন। এই পরিস্থিতিতে বাসের মধ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্যে আগাম প্রস্তুত প্রশাসন। পরিবহণ দফতরের আধিকারিকরা কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন।রাজ্যের বহু সরকারি বাসে সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেগুলি সচল রয়েছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে পরিবহণ নিগমের আধিকারিকদের।যে সব বাসে এখনও ক্যামেরা নেই, সেগুলিতে দ্রুত সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে, যাতে পরিবহণ দপ্তরের সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে সরাসরি নজরদারি চালানো যায়। সেই সঙ্গে বাসের ভিতরে একাধিক জায়গায় পুলিশের হেল্পলাইন নম্বর লিখে রাখার কথাও বলা হয়েছে। যাতে জরুরি পরিস্থিতিতে মহিলারা পুলিশের দ্বারস্থ হতে পারেন।

আরও পড়ুন: অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাম কী হবে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, রাজ্য পরিবহণ নিগমের অধীন সব এসি এবং নন-এসি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াতের সুযোগ দিতে হবে। এই সুবিধা থেকে কোনও মহিলা যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে কন্ডাক্টরদের জন্যে নির্দিষ্ট কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত শুরু হবে শীঘ্রই। এই সুবিধা কার্যকর করতে পরিবহণ দফতর ‘পিঙ্ক কার্ড’ চালু করার পরিকল্পনা নিয়েছে। মহিলারা বাসে উঠে পিঙ্ক কার্ড দেখালে কন্ডাক্টর ‘জিরো ভ্যালু টিকিট’ ইস্যু করবেন।তবে যতদিন না মহিলারা ওই স্মার্ট কার্ড হাতে পাচ্ছেন, ততদিন পর্যন্ত যে কোনও সরকারি পরিচয়পত্র দেখেই কন্ডাক্টরদের ইলেকট্রনিক টিকিট মেশিন থেকে ‘জিরো ভ্যালু টিকিট’ দিতে হবে। কলকাতায় প্রতিদিন প্রায় ১ লক্ষ ৮০ হাজার এবং রাজ্যজুড়ে প্রায় ৪ লক্ষ মহিলা সরকারি বাসে যাতায়াত করেন। নতুন প্রকল্প চালু হলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO