HomeScrollপুজোয় দেবের চমক! 'দেশু৭'-কে টক্কর দেবে 'প্রজাপতি ৩'?
Dev Durga Puja Release

পুজোয় দেবের চমক! ‘দেশু৭’-কে টক্কর দেবে ‘প্রজাপতি ৩’?

শুভশ্রী-ইধিকার সঙ্গে এবারের পুজোয় দেবের ডবল ধামাকা

কলকাতা: পুজোয় দেবের (Dev) ডবল ধামাকা!পুজো রিলিজের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছেন দেব (Dev Durga Puja Release)। ছাব্বিশ সালেও যে তার ব্যতিক্রম হবে না। ‘দেশু ৭’-এর ঘোষণা করেই, এবার চমক দিলেন দেব। এবার পরিচালক অভিজিৎ সেন বলছেন, ‘পিকচার অভি বাকি হ্যায়’! পুজোতে দর্শকদের কোন চমক থাকছে সুপারস্টারের। ‘দেশু’-র অনুগামীরা এখন থেকেই দিন গুনছেন। এমনকি, ছবির অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে। এরই মধ্যে টলিপাড়ায় ছড়িয়ে পড়েছে আরও এক বড় খবর। এবছর পুজোয় নাকি দেবের আরও একটি ছবি মুক্তি পাবে।

গত কয়েক বছরের ট্রেন্ড অনুযায়ী, দেবের ছবি মানেই সুপারহিট। আর একই সময় তাঁর দুটি ছবি মুক্তি মানে, দর্শকও ভাগ হবে। যার অর্থ, পুজোয় দেব বনাম দেব? শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে পাশে নিয়ে ‘দেশু ৭’-এর পূর্বাভাস দিয়েছিলেন দেব। এবার জানা গেল চলতি বছরের পুজোতেই বাংলার প্রেক্ষাগৃহে ফের উড়তে চলেছে ‘প্রজাপতি’। দেব-মিঠুন জুটির এই ফ্র্যাঞ্চইজি যে সফল, সেটা প্রথম ও দ্বিতীয় ভাগের মার্কশিটেই স্পষ্ট হয়।পরিচালক নিজেই জানিয়ে দিলেন, ছাব্বিশের পুজোয় আসছে ‘প্রজাপতি’র (Projapati) তৃতীয় ফ্র্যাঞ্চইজি। সম্প্রতি এক প্রিমিয়ারে হাজির ছিলেন পরিচালক অভিজিৎ সেন, প্রযোজক অতনু রায়চৌধুরী। সেখানেই পরিচালক-প্রযোজক জুটির মধ্যমণি হিসেবে দেখা গেল ইধিকা পালকে। কথোপকথনের মাঝে ‘প্রজাপতি’র পরবর্তী ফ্র্যাঞ্চইজি আসার প্রসঙ্গ উত্থাপন হলেই খোদ অভিজিৎই জানান, “হ্যাঁ, প্রজাপতি ৩ আসছে, সামনের দুর্গাপুজোয়।”চলতি বছরের পুজোর পর্দায় শুধু শুভশ্রী গঙ্গোপাধ্যায় নন, ইধিকার সঙ্গেও রোম্যান্স করতে দেখা যাবে সুপারস্টার দেবকে। এই কথাটি মজা করে বলেছেন নাকি, সত্যিই এমন কিছু ঘটতে চলেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে নেটিজেনদের আশা, ‘প্রজাপতি’ ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি আসবে শীঘ্রই।

আরও পড়ুন: সরকারি বাসে মহিলাদের নিরাপত্তায় বড় সিদ্ধান্ত, কী কী পদক্ষেপ

[youtube-feed feed=1]
Read More

Latest News