Wednesday, June 17, 2026
HomeScrollযোগ দিবস উপলক্ষে বন্ধ রাস্তা, মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
Kolkata

যোগ দিবস উপলক্ষে বন্ধ রাস্তা, মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা

ওয়েব ডেস্ক : রবিবার আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। কলকাতার (Kolkata) রেড রোডে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এর জন্য ওই রাস্তা দিয়ে আগামী ৭ দিন কোনও ধরণের যানবাহন চলবে না। আর এ নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল মামলা।

জানা যাচ্ছে, রেড রোডে (Red Road) ৭ দিন যানবাহন চলাচল বন্ধ রাখার সরকারি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ‘অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন’ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে। মামলা দায়েরের অনুমতি ও দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। এদিকে বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন আইজীবী শামীম আহমেদ। জানা যাচ্ছে, ইতিমধ্যে মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছেন বিচারপতি। বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা।

আরও খবর : শতদ্রুকে ক্লিনচিট,অরূপ বিশ্বাসের উপর দায় চাপিয়ে চিঠি টিম মেসির

গত রবিবার কলকাতার (Kolkata) পুলিশ কমিশনার অজয় নন্দের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ফলে গত রবিবার রাত ১০টা থেকে আগামী ২১ জুন(রবিবার) পর্যন্ত এজেসি বোস রোডের দক্ষিণমুখী অংশ (মৌলালি মোড় থেকে), সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ, সিআর অ্যাভিনিউয়ের দক্ষিণমুখী অংশ, জওহরলাল নেহরু রোডের উভয় দিক বন্ধ থাকবে। এছাড়া যোগ দিবসের দিনও একাধিক রোডও বন্ধ রাখা হবে রাস্তা।

আর সরকারের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে ‘অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন’। বৃহস্পতিবার মামলার শুনানি হতে পারে। এদিকে যোগ দিবসের দিন প্রধানমন্ত্রী খোদ উপস্থিত থাকবেন বলেও নিরাপত্তাও জোরদার করা হয়েছে। বলে রাখা দরকার, গত বছর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোদি। এবার উপস্থিত থাকবেন কলকাতায়।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO