ওয়েব ডেস্ক : তারকেশ্বরে যাত্রী ও দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল (Eastern Railway)। আগামী ২০ জুন (শনিবার) হাওড়া ডিভিশনের উদ্যোগে হাওড়া–শেওড়াফুলি–তারকেশ্বর (Tarkeshwar)–গোঘাট শাখায় মোট ৭টি বিশেষ ইএমইউ (EMU) ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে। এ নিয়ে পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
দেখে নেওয়া যাক কোন ৭টি বিশেষ ইএমইউ (EMU) ট্রেন চালানো হবে….
০৩০৬৩ হাওড়া–তারকেশ্বর স্পেশাল। এই ট্রেনটি ২০ জুন হাওড়া থেকে সকাল ৭:৪৫-এ ছেড়ে তারকেশ্বরে পৌঁছবে ৯:১২ মিনিটে। তার পর রয়েছে ০৩০৬৬ তারকেশ্বর–শেওড়াফুলি স্পেশাল। এটি তারকেশ্বর থেকে ৯:৪৫-এ ছেড়ে শেওড়াফুলিতে পৌঁছবে ১০:৩৫ মিনিটে। এছাড়া রয়েছে ০৩০৬৫ শেওড়াফুলি–তারকেশ্বর (Tarkeshwar) স্পেশাল। এই ট্রেনটি শেওড়াফুলি থেকে ১০:৪৮-এ ছেড়ে তারকেশ্বরে পৌঁছবে ১১:৪৫ মিনিটে।
আরও খবর : আবহাওয়ার বিরাট বদল, দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা
এছাড়া রয়েছে ০৩০৬৭ তারকেশ্বর–আরামবাগ স্পেশাল। এটি সকাল ৭:২০-তে তারকেশ্বর ছেড়ে আরামবাগ পৌঁছবে ৮:০০ টায়। পাশাপাশি রয়েছে ০৩০৬৮ আরামবাগ–তারকেশ্বর স্পেশাল। ৮:০৭ মিনিটে আরামবাগ থেকে ট্রেনটি ছেড়ে তারকেশ্বরে (Tarkeshwar) পৌঁছবে ৮:৩৯ মিনিটে। এছাড়া রয়েছে ০৩০৬৯ তারকেশ্বর–গোঘাট স্পেশাল। এই ট্রেনটি ১০:২১ মিনিটে ছেড়ে গোঘাট পৌঁছবে ১১:০৮ মিনিটে। ০৩০৭০ গোঘাট–তারকেশ্বর স্পেশাল। ১১:২০ মিনিটে গোঘাট থেকে ছেড়ে তারকেশ্বরে পৌঁছবে ১২:১০ মিনিটে।
পূর্ব রেল জানিয়েছে, এই সমস্ত বিশেষ ট্রেন পথের প্রতিটি স্টেশনেই থামবে, ফলে যাত্রীরা সুবিধা পাবেন। এছাড়াও, ৩৭৩৬১ হাওড়া–আরামবাগ ইএমইউ লোকাল ট্রেনটি ২০ জুন গোঘাট পর্যন্ত চলবে। ট্রেনটি সেদিন দুপুর ১২:২০ মিনিটে গোঘাট থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে।
দেখুন অন্য খবর :







