Sunday, June 21, 2026
HomeBig news‘হারিয়ে যাওয়া সংস্কৃতি নতুন করে ফিরিয়ে দিলেন, যোগ দিবসে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন...
Suvendu Adhikari

‘হারিয়ে যাওয়া সংস্কৃতি নতুন করে ফিরিয়ে দিলেন, যোগ দিবসে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের মানুষ যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, তার ফলেই এবার রাজ্যের সর্বত্র যোগ উৎসব হচ্ছে: শুভেন্দু অধিকারী

কলকাতা: রেড রোডে রাজকীয় মেজাজে পালিত হল ১২তম আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যোগাভ্যাসে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীকে অন্যদের অনুশীলন ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করতেও দেখা যায়। রবিবার সকালে রেড রোড কার্যত যোগের মহামঞ্চে পরিণত হয়। আর সেজন্য প্রধানমন্ত্রীর প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

রবিবার যোগ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, আন্তর্জাতিক যোগ দিবসকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, এতদিন পশ্চিমবঙ্গে সরকারি উদ্যোগে যোগ দিবসের আয়োজন হয়নি। তবে রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার কোচবিহার থেকে কাকদ্বীপ এবং দার্জিলিং থেকে দিঘা—সর্বত্র যোগ উৎসবের আবহ তৈরি হয়েছে।

আরও পড়ুন: রেড রোডে যোগের ক্লাস নিলেন প্রধানমন্ত্রী! আন্তর্জাতিক যোগ দিবসে দিলেন বড় বার্তা

শুভেন্দুর কথায়, “এতদিন আন্তর্জাতিক যোগ দিবস আমাদের পশ্চিমবঙ্গে সরকারি উদ্যোগে যুক্ত ছিল না। কারণ নিয়ে এই সুপ্রভাতে বলতে চাই না। তবে পশ্চিমবঙ্গের মানুষ যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, তার ফলেই এবার রাজ্যের সর্বত্র যোগ উৎসব হচ্ছে। শুধু রেড রোডের অনুষ্ঠানের জন্যই ২ লক্ষ ৫৭ হাজার মানুষের নাম নথিভুক্ত হয়েছে। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানও এই কর্মসূচিতে অংশ নিয়েছে।” তিনি আরও বলেন, “আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাব। তিনি বাংলায় হারিয়ে যাওয়া এবং ভুলিয়ে দেওয়া যোগ সংস্কৃতিকে ২০২৬ সালের আন্তর্জাতিক যোগ দিবসে নতুন করে ফিরিয়ে দিলেন।”

এদিকে কলকাতা থেকে দেশবাসীর উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “২১ জুন আজ বিশ্বের সবচেয়ে বড় উৎসবগুলির একটিতে পরিণত হয়েছে। যোগ শুধু কিছু আসনের সমষ্টি নয়, এটি একতার আধার। মানুষের মধ্যে, সমাজের মধ্যে এবং বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সংযোগ স্থাপনের এক শক্তিশালী মাধ্যম।” কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে যোগের মাধ্যমে সুস্থ জীবনযাপন, মানসিক প্রশান্তি এবং বিশ্বজনীন সম্প্রীতির বার্তা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto