Tuesday, June 23, 2026
HomeScrollমেসি কাণ্ডে অরূপ বিশ্বাস তদন্তে সহযোগিতা করছেন, হাইকোর্টে জানাল রাজ্যের আইনজীবী
Calcutta High Court

মেসি কাণ্ডে অরূপ বিশ্বাস তদন্তে সহযোগিতা করছেন, হাইকোর্টে জানাল রাজ্যের আইনজীবী

অরূপ বিশ্বাসের রক্ষাকবচকে চ্যালেঞ্জার নিয়ে মামলার পরবর্তী শুনানি ২ জুলাই

কলকাতা: মেসি কাণ্ডে (Lionel Messi Event Scam) অভিযুক্ত অরূপ বিশ্বাস (Aroop Biswas) তদন্তে সহযোগিতা করছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জানালো রাজ্যের আইনজীবী। এই মামলার গ্রহণ যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন অরূপ বিশ্বাসের আইনজীবী কিশোর দত্ত। অভিযোগকারী কখনও রক্ষাকবচের বিষয়টিকে নিয়ে চ্যালেঞ্জ জানাতে পারেন না। শতদ্রু দত্তের আইনজীবী অনিন্দ্য জানা বলেন, আমরা রক্ষা কবজের রায়কে আইনগতভাবে চ্যালেঞ্জ জানিয়েছি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, কোন কোন রায়ের উপর ভিত্তি করে আপনারা বাদি ও বিবাদীপক্ষ নিজেদের দাবি জানাচ্ছেন সেগুলি পরবর্তী শুনানির দিন আদালতে পেশ করুন। অরূপ বিশ্বাসের রক্ষাকবচকে চ্যালেঞ্জার নিয়ে মামলার শুনানি আজকের মত মূলতুবি। পরবর্তী শুনানি ২ জুলাই।

২০২৫ সালের ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন আর্জেন্তিনার ফুটবল তারকা লিওনেল মেসি। সেই অনুষ্ঠান ঘিরে তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মেসিকে কার্যত হাইজ্যাক করে নিয়েছিলেন অরূপ। বগলদাবা করে মাঠে ঘুরেছিলেন। যা নিয়ে তুমুল জনরোষ তৈরি হয়। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে পারেননি তাঁর প্রকৃত ফ্যানরা। এই নিয়ে জল গড়ায় বহু দূর।মেসির সেই ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্তকে জেলে ঢোকানো হয়। তবে রাজ্যে পালাবদলের পরেই শতদ্রু পাল্টা অরূপের নামে অভিযোগ জানান বিধাননগর দক্ষিণ থানায়। আয়োজক শতদ্রু দত্ত এক বিস্ফোরক দাবি করে জানান, মেসির নিজস্ব জনসংযোগ দল (Communication Team) বিধাননগর পুলিশকে চিঠি লিখে স্টেডিয়ামের বিশৃঙ্খল পরিস্থিতির জন্য সরাসরি প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকেই দায়ী করেছে। একই সঙ্গে ওই চিঠিতে শতদ্রুকে অব্যবস্থাপনার দায় থেকে মুক্তি দেওয়া হয়েছে বলেও তাঁর দাবি।

আরও পড়ুন: মমতাই চেয়ারপার্সন, অভিষেক সর্বভারতীয় সাধারণ সম্পাদক! কমিশনে সংশোধিত তালিকা পাঠিয়ে পালটা চাল কালীঘাট তৃণমূলের

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO