Wednesday, July 1, 2026
HomeScrollবাড়ি দখল মামলায় জামিন পেলেন জয়প্রকাশ মজুমদার
Jayprakash Majumdar

বাড়ি দখল মামলায় জামিন পেলেন জয়প্রকাশ মজুমদার

ওয়েব ডেস্ক : সল্টলেকে বাড়ি দখলের অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের (Jayprakash Majumdar) বিরুদ্ধে। তার জন্য গ্রেফতার হয়েছিলেন তিনি। তবে এই মামলায় এবার বড় স্বস্তি পেলেন তিনি। জয়প্রকাশ মজুমদারের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানির পর শর্তসাপেক্ষে তাঁকে জামিনের নির্দেশ দেওয়া হয়।

আদালতের তরফে জানানো হয়, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে জয়প্রকাশ মজুমদারকে (Jayprakash Majumdar)। তদন্তকারী অফিসার প্রয়োজন মনে করলে তাঁকে হাজিরা দিতে হবে। তদন্তে কোনওভাবেই বাধা সৃষ্টি করা যাবে না। পাশাপাশি হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, মামলার তদন্ত চলাকালীন কলকাতা এবং উত্তর ২৪ পরগনার বাইরে যেতে পারবেন না জয়প্রকাশ মজুমদার। আদালতের অনুমতি ছাড়া এই শর্ত ভঙ্গ করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর : এসআইআর থেকে নাম বাদ, রেশন-অন্নপূর্ণা পরিষেবা বন্ধের অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা

উল্লেখ্য, সল্টলেকে একটি বাড়ি দখলের অভিযোগে জুন মাসের প্রথম দিকে জয়প্রকাশ মজুমদারকে (Jayprakash Majumdar) গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত ১৪ বছর ধরে তিনি একটি ফ্ল্যাট বেআইনি ভাবে দখল করে রেখেছিলেন। গত ৩ জুন তাঁর বিরুদ্ধে কয়েক জন বিক্ষোভ দেখান। অভিযোগ, বিক্ষোভকারীদের কারও কারও গায়ে হাত তুলেছিলেন জয়প্রকাশ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ

এর পর তাঁকে বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয়েছিল। সেই মামলায় নিম্ন আদালতে জামিন না মেলায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বুধবার সেই আবেদনের শুনানি শেষে তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO