Friday, July 3, 2026
HomeScrollনারী নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’, সব থানায় সাইবার হেল্প ডেস্কের সূচনা
Suvendu Adhikari

নারী নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’, সব থানায় সাইবার হেল্প ডেস্কের সূচনা

৫০০টি থানায় ২৪ ঘণ্টার মহিলা হেল্প ডেস্কের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক : রাজ্যে নারী নিরাপত্তা এবং সাইবার অপরাধ মোকাবিলায় একগুচ্ছ নতুন উদ্যোগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার নবান্ন (Nabanna) থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের প্রতিটি থানায় সাইবার হেল্প ডেস্ক (Cyber ​​Help Desk) এবং ৫০০টি থানায় ২৪ ঘণ্টার মহিলা হেল্প ডেস্কের (Women’s Help Desk) উদ্বোধন করেন তিনি। একইসঙ্গে পুলিশ প্রশাসনকে স্পষ্ট বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের নিরাপত্তার প্রশ্নে সরকারের অবস্থান হবে ‘জিরো টলারেন্স’ (Zero tolerance)। কোনও অপরাধীকে রেয়াত করা হবে না।

অনুষ্ঠানের পর পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে সাইবার প্রতারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “সাইবার অপরাধ এখন মহামারীর আকার ধারণ করেছে। বিভিন্ন সামাজিক প্রকল্পের ফর্ম ফিলাপ করার সময় সাধারণ মানুষ যে অ্যাকাউন্ট নম্বর দিচ্ছেন, সেইসব তথ্য হাতিয়ে প্রতারণা করা হচ্ছে। প্রান্তিক মানুষজন সরকারি প্রকল্পের টাকা হারাচ্ছেন। কয়েক সেকেন্ডের মধ্যে টাকা লোপাট হয়ে যাচ্ছে! জনতার দরবারে অনেক প্রবীণ মানুষ এসে আমার কাছে এই নিয়ে অভিযোগ জানিয়েছেন।”

আরও খবর : শেষ মুহূর্তে বদল সিদ্ধান্ত, আপাতত বন্ধ হচ্ছে না চিংড়িঘাটা ফ্লাইওভার

মহিলা হেল্প ডেস্কের (Women’s Help Desk) উদ্বোধন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “এত তাড়াতাড়ি এটা চালু করতে পারব ধারণা ছিল না। নির্ভয়া থেকে অভয়া, আমাদের তিক্ত অভিজ্ঞতা হয়েছে। এবার রাজ্য পুলিশকে দিল্লি পুলিশ বা আধা সেনার সমতুল্য দক্ষ করে তুলতে চাই।”

এদিন পুলিশের কাজে বাধা বা হামলার ঘটনাতেও কড়া অবস্থান নেন মুখ্যমন্ত্রী। পার্ক সার্কাস ও আসানসোলের সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে তিনি জানান, আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দুর্গাপুজোর আগেই সারা রাজ্যে জরুরি ১১২ পরিষেবা পুরোপুরি চালুর নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, যে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে আরও কার্যকর করে তুলতেই এই উদ্যোগ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO