Monday, July 6, 2026
HomeScroll‘বিয়ের আগে মেয়েদের সঙ্গেও সম্পর্কে ছিলাম’, উভকামী হওয়ার কথা অকপটে স্বীকার আকাঙ্ক্ষা...
Akanksha Chamola,

‘বিয়ের আগে মেয়েদের সঙ্গেও সম্পর্কে ছিলাম’, উভকামী হওয়ার কথা অকপটে স্বীকার আকাঙ্ক্ষা চামোলার

বিয়ের আগে তিনি উভকামী ছিলেন এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন

ওয়েব ডেস্ক: ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা টেলিভিশন (Television) অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা (Akhansha Chamola) স্বামী গৌরব  খন্নার সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনার পর এবার নিজের যৌন পরিচয় নিয়েও অকপট স্বীকারোক্তি করলেন তিনি। রিয়্যালিটি শো ‘Lock Upp Season 2’-এ অংশ নিয়ে আকাঙ্ক্ষা জানান, বিয়ের আগে তিনি উভকামী ছিলেন এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।

শোয়ের একটি পর্বে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে আকাঙ্ক্ষা বলেন, তিনি মেয়েদের প্রতি আকর্ষণ অনুভব করতেন এবং অতীতে কয়েক জন নারীর সঙ্গে সম্পর্কও ছিল। তাঁর কথায়, মেয়েদের সঙ্গেই তিনি মানসিক স্বস্তি ও নিরাপত্তা খুঁজে পেতেন। পুরুষশাসিত সমাজে বড় হয়ে ওঠার অভিজ্ঞতা থেকেই নারীদের সান্নিধ্যে এক ধরনের আত্মবিশ্বাস ও স্বাচ্ছন্দ্য অনুভব করতেন বলেও জানান অভিনেত্রী।

আরও পড়ুন: ৬ বছর পর বড় পর্দায় সেলিনা জেটলি

আকাঙ্ক্ষার দাবি, সমাজে নারীদের সম্পর্ক নিয়ে নানা প্রচলিত ধারণা থাকলেও তিনি সেই ভাবনায় বিশ্বাসী নন। তাঁর মতে, নারীদের প্রতি ভালোবাসা বা আকর্ষণকে ভুল দৃষ্টিতে দেখার কোনও কারণ নেই। তিনি এটিকে সম্পূর্ণ ব্যক্তিগত অনুভূতি বলেই ব্যাখ্যা করেছেন।

সম্প্রতি গৌরব খন্নার সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক ভাঙার কারণ নিয়েও মুখ খুলেছেন আকাঙ্ক্ষা। তিনি জানান, মাতৃত্ব নিয়ে তাঁদের মধ্যে মতপার্থক্যই সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দেয়। আকাঙ্ক্ষার বক্তব্য, তিনি কখনও মা হওয়ার ইচ্ছা অনুভব করেননি। অন্যদিকে সময়ের সঙ্গে গৌরব সন্তানের ইচ্ছা প্রকাশ করেন। সেই কারণেই দু’জনের ভবিষ্যতের ভাবনায় ফারাক তৈরি হয়।

উল্লেখ্য, ‘সন্তোষী মা’, ‘ইয়ে হ্যায় আশিকি’ এবং ‘ক্রাইম প্যাট্রোল’-সহ একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন আকাঙ্ক্ষা চামোলা। ২০১৬ সালে গৌরব খন্নার সঙ্গে তাঁর বিয়ে হয়। তবে ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনের কারণে এই তারকা দম্পতি দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT