Homeখেলাতিনজনের সেঞ্চুরি, গুয়াহাটিতে রানের পাহাড় গড়ল ওয়েস্ট ইন্ডিজ
IND vs WI

তিনজনের সেঞ্চুরি, গুয়াহাটিতে রানের পাহাড় গড়ল ওয়েস্ট ইন্ডিজ

৬৮ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ক্যাম্পবেল

ওয়েব ডেস্ক: আগের ম্যাচে সেঞ্চুরি করা জাস্টিন গ্রিভস এদিন চোটের জন্য খেলতে পারেননি। মনে করা হচ্ছিল, ক্যারিবিয়ান শিবিরের কাছে এটা বড়সড় ধাক্কা। কিন্তু ধাক্কা খেল উলটে ভারত। গ্রিভস নেই তো কী, তাঁর জায়গায় আজ ওয়েস্ট ইন্ডিজের তিনজন সেঞ্চুরি হাঁকালেন। গুয়াহাটিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪০৫ রান করে ফেলল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের ওডিআই সিরিজ জিততে হলে ভারতীয় ব্যাটারদের অসাধ্য সাধন করতে হবে।

বুধবার গ্রিভসের জায়গায় জন ক্যাম্পবেলের সঙ্গে ওপেন করতে নামেন কিসি কার্টি। তিনি মাত্র ৯ রানে ফিরে গেলেও ৬৮ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ক্যাম্পবেল। ৯টা চার এবং পাঁচটা ছয় মারেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপও শতরান করলেন। তিনি মারলেন আটটা চার এবং তিনটে ছয়। আগের ম্যাচে নাম নজর কাড়া আমির জ্যাঙ্গু এদিন ৭৭ বলে ১১৪ করলেন। তাঁর ইনিংসে ছিল ১৩টা চার এবং তিনটে ছয়। তিনজনের শতরানে ৪০০ পেরিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ওডিআই ক্রিকেটে এই নিয়ে মাত্র তিনবার ৪০০ বা তার বেশি রান দিল ভারত।

আরও পড়ুন: বিধ্বংসী ফুটবল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের, জয়ে ফিরল ইংল্যান্ড 

ভারতীয় বোলাররা সবাই মার খেয়েছেন। তার মধ্যে ভদ্রসভ্য পরিসংখ্যান কুলদীপ যাদবের। আগের ম্যাচে চার উইকেট নেওয়া চায়নাম্যান বোলার এদিন ১০ ওভারে ৬৫ রান দিয়ে ২ উইকেট নিলেন।

ত্রিবান্দ্রমে সিরিজের প্রথম ম্যাচে শুভমান গিল এবং বিরাট কোহলির সেঞ্চুরির সাহায্যে সহজেই ম্যাচ জিতেছিল ভারত। আজ কিন্তু অত্যন্ত কঠিন কাজ। আজ জিতলে তা হবে ভারতের জন্য সবথেকে বড় রান তাড়া করে জেতার রেকর্ড। এর জন্য অনশ্যই রোহিত শর্মার ব্যাট চলতে হবে। তিনি একবার ‘হিটম্যান’ মোডে চলে এলে কোনও কিছুই অসম্ভব না। চেজ মাস্টার তো আছেনই। দারুণ ফর্মে গিল আছেন, এছাড়া রাহুল, জাদেজা আছেন। তবে নমন ধীর চোট পেয়ে মাঠ ছেড়েছেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News