HomeScrollবঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, বুধবার থেকে দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়
Cyclone

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, বুধবার থেকে দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

নিম্নচাপের গতিপথের দিকে নজর আবহবিদদের, উপকূলে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি

ওয়েব ডেস্ক : পুজোর আমেজ কাটতে না কাটতেই আবহাওয়ার ভোলবদল। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হলে ঘূর্ণিঝড়ের (Cyclone) রূপ নিতে পারে। তার প্রভাব বাংলার উপকূলীয় এলাকায় কতটা পড়বে, এখন সেদিকেই নজর আবহাওয়া দফতরের। আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শনিবার আরও শক্তি সঞ্চয় করতে পারে। রবিবার সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর সোমবার নাগাদ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ‘অর্ণব’। তবে এর চূড়ান্ত গতিপথ ও শক্তি সম্পর্কে পরবর্তী আবহাওয়া বুলেটিনের দিকে নজর রাখতে হবে।

আরও খবর :  মাওবাদী মুক্ত বাংলা! আত্মসমর্পণ মঙ্গল-মালতীর, জমা দিলেন একে-৪৭-সহ আগ্নেয়াস্ত্র

বৃষ্টির প্রভাব প্রথমে পড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

বুধবার বৃষ্টির দাপট বাড়ার আশঙ্কা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও আবহাওয়া প্রতিকূল থাকতে পারে।সমুদ্রের পরিস্থিতি নিয়েও সতর্কতা জারি হয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূলে ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে। মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News