HomeScrollজাল ভোটার কার্ড, পাসপোর্ট তৈরি করে চাকরির টোপ, গ্রেফতার মূল চক্রী

জাল ভোটার কার্ড, পাসপোর্ট তৈরি করে চাকরির টোপ, গ্রেফতার মূল চক্রী

জয়ন্ত মজুমদার, সোদপুর: জাল ভোটার কার্ড (Fake Voter Card), পাসপোর্ট (Fake Passport) তৈরি ও চাকরি দেওয়ার নামে কোটি টাকা প্রতারণা। অভিযুক্তকে গ্রেফতার করল খড়দহ থানার পুলিশ (Khardah police station) । সোদপুর (sodepur) কাচকল মোড়ে অফিস খুলে সেখানে জাল পাসপোর্ট, ভোটার কার্ড তৈরি থেকে শুরু করে বহু মানুষকে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ ছিল তপন রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

আরও পড়ুন: ‘ভুতুড়ে ভোটার’ ইস্যুতে তৃণমূলের কোর কমিটির প্রথম বৈঠক ৬ মার্চ

খড়দহ থানায় অভিযোগ দায়ের করার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত তপন রায়। গতকাল সোদপুর  কেয়ার মোড়ের কাছে গোপন সূত্রে অভিযান চালায় খড়দহ থানার পুলিশ। আর ওই গোপন অভিযানেই অভিযুক্ত তপন রায়কে গ্রেফতার করল খরদহ থানার পুলিশ।

নদিয়ার তেহট্ট থানাতেও অভিযুক্তের নামে জাল পাসপোর্ট তৈরির অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে অভিযুক্ত তপন রায়কে নিজেদের হেফাজতে নেবে তেহট্ট থানার পুলিশ।

দেখুন অন্য খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News